লাউয়াছড়া জাতীয় উদ্যান
এটি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবে পরিচিত একটি উদ্যান। দেশের ৭টি বন্য প্রাণী অভয়ারণ্য এবং ১০টি জাতীয় উদ্যানের মধ্যে অন্যতম। পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাউয়াছড়ার অবস্থান। এটি এখন বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখির জীবন্ত গবেষণাগার। বিজ্ঞানীদের ভীষণ পছন্দের জায়গা। বিখ্যাত পাখিবিশারদ ডেভিড জনসন ও পল থমসন লাউয়াছড়াকে পৃথিবীর অন্যতম উন্মুক্ত চিড়িয়াখানা হিসেবে আখ্যায়িত করেছেন।
এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সূর্যের আলো পেতে মরিয়া এ বনের গাছপালা বেশ উঁচু হয়ে থাকে। একটা সময় এই বন এতই ঘন ছিল যে মাটিতে সূর্যের আলো পড়ত না। উঁচু-নিচু টিলাজুড়ে এ বন বিস্তৃত। বনের ভেতর দিয়ে অনেক পাহাড়ি ছড়া বয়ে গেছে, যা পর্যটকদের মুগ্ধ করে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এগুলোর মধ্যে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ৪ প্রজাতির উভচর, ৬ প্রজাতির সরীসৃপ, ২৪৬ প্রজাতির পাখি এবং ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এই বন বিখ্যাত। বনের মধ্যে কিছু সময় কাটালেই উল্লুকের ডাকাডাকি কানে আসবে।
শীত ও বসন্তকালে বেশি লোকসমাগম হয় এই উদ্যানে। এখানে ভ্রমণের জন্য রয়েছে তিনটি ট্রেইল বা হাঁটাপথ। তিনটি পথের মধ্যে একটি ৩ ঘণ্টার, একটি ১ ঘণ্টার এবং অন্যটি ৩০ মিনিটের পথ। গাইডের সহায়তায় বনের ভেতরে যাওয়া যায়। লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশেই রয়েছে মাগুরছড়া খাসিয়াপুঞ্জি।
কমলগঞ্জে মাধবপুর লেক
মাধবপুর লেকটি চারদিকে উঁচু সবুজ চা-বাগানের মাঝখানে অবস্থিত। স্বচ্ছ পানি, প্রকৃতির ছায়া, নিরিবিলি পরিবেশ আর শরতে শাপলা ফুল লেকটিকে দৃষ্টিনন্দন করে তোলে। সবুজ পাহাড়ের চূড়ায় যতই এগোতে থাকবেন, ততই সবুজ পাতার গন্ধ মন চাঙা করে তুলবে। চারদিকে সবুজ পাহাড়ের পাশাপাশি উঁচু উঁচু টিলা রয়েছে এখানে। মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে আঁকা ছবি।
চা-বাগানের সরু রাস্তা দিয়ে এ লেকে যেতে হয়। বেশ কিছু বাঁক নিয়ে এঁকেবেঁকে পাহাড়ের ভেতর তার চলা। শীতকালে অতিথি পাখির দল আসে এই হ্রদে। এর জলে গোলপাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকে নীল শাপলা। হ্রদের দুই পাশে টিলায় টিলায় ছড়ানো চায়ের বাগান। অদ্ভুত নির্জনতায় লেকটি ঘিরে বিভিন্ন প্রজাতির গাছগাছালি, চা-বাগান এবং পাখিদের নিয়ে এক মায়াময় পরিবেশ ঘিরে থাকে সব সময়। গভীর এই হ্রদে আছে বহু প্রজাতির বিশালাকৃতির মাছ ও কাছিম।
হাম হাম জলপ্রপাত
কমলগঞ্জ উপজেলার হাম হাম জলপ্রপাত আরেকটি দর্শনীয় স্থান। দুর্গম জঙ্গলে ঘেরা এই জলপ্রপাত ২০১০ সালের শেষ দিকে পর্যটন গাইড শ্যামল দেববর্মার সঙ্গে একদল পর্যটক আবিষ্কার করেন। উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে ইসলামপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত রাজাকান্দি রেঞ্জ। এ রেঞ্জের ৭ হাজার ৯৭০ একর আয়তনের কুরমা বন বিট এলাকার পশ্চিম দিকে চম্পারায় চা-বাগান। এই কুরমা বন বিটের প্রায় ৮ কিলোমিটার ভেতরে দৃষ্টিনন্দন হাম হাম জলপ্রপাতটি অবস্থিত।
এটি ত্রিপুরা রাজ্যের প্রায় সীমান্তবর্তী জায়গা। এখানে এখনো সরাসরি পৌঁছানোর সড়ক বা ব্যবস্থা নেই। কমলগঞ্জ উপজেলার চৌমোহনা চত্বর থেকে কুরমা চেকপোস্ট পর্যন্ত ২৫ কিলোমিটার পাকা রাস্তায় স্থানীয়ভাবে চলাচল করা বাস, জিপ অথবা মাইক্রোবাসে করে যেতে পারলেও পাহাড়ি এলাকা বলে বাকি পথ হেঁটে যেতে হবে। শুষ্ক মৌসুমে ঝরনার পানি কম থাকলেও বর্ষা মৌসুমে পানি বেড়ে যায় জলপ্রপাতটিতে। এখানে হেঁটে পৌঁছাতে প্রায় ৩ ঘণ্টা লাগে। হাম হাম জলপ্রপাত দেখা আসলেই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলই চা-বাগানের পূর্ব প্রান্তে অবস্থিত ধলই বর্ডার আউটপোস্টে গিয়ে যুদ্ধ করেন। তিনি ৪ নম্বর সেক্টরের অধীনে ছিলেন। ১৯৭১ সালের অক্টোবর মাসে হামিদুর রহমান প্রথম ইস্ট বেঙ্গলের সি কোম্পানির হয়ে ধলই সীমান্তের ফাঁড়ি দখল করার অভিযানে অংশ নেন। যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে ধলই চা-বাগানে স্মৃতি কমপ্লেক্স তৈরি করা হয়। স্মৃতিসৌধের একদিকে বিজিবি ক্যাম্প, অন্যদিকে চা-বাগান। দক্ষিণে ভারত সীমান্ত।
এসব ছাড়াও কমলগঞ্জ উপজেলায় পদ্মছড়া লেক, ক্যামেলিয়া লেক, পাত্রখোলা লেক, বাম্বোতল লেক, শমশেরনগর গলফ মাঠ, শমশেরনগর বিমানবন্দরসহ বেশ কিছু পর্যটনকেন্দ্র ও চা-বাগান রয়েছে।
যেভাবে যাবেন
ঢাকা থেকে শ্রীমঙ্গল, সেখান থেকে বাসে কমলগঞ্জ। রেলপথে ঢাকা থেকে ভানুগাছ কিংবা শমসেরনগরে নেমে বাস অথবা অটোরিকশায় কমলগঞ্জ যাওয়া যায়।

আজ মঙ্গলের প্রভাবে মেজাজটা একটু ‘উগ্র’ হতে পারে। সকালে ঘুম ভাঙার পর থেকেই মনে হবে আপনিই পাড়ার ডন। কিন্তু সাবধান! অফিসের বসের সামনে শার্টের হাতা গুটিয়ে চোখ কটমট করে তাকালে ফল ভালো হবে না। বরং শান্ত থাকুন। প্রেমিকার সঙ্গে অকারণে ঝগড়া বেধে যেতে পারে; সে সময় যুক্তি দেওয়ার চেষ্টা করা মানেই হলো নিজের...
১ ঘণ্টা আগে
সামান্য চিনি খেলে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু অতিরিক্ত খেলে এটি ক্লান্তি, মেজাজের পরিবর্তন এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত সমস্যা; যেমন জ্ঞানীয় কার্যক্ষমতা হ্রাস, ঘুমের সমস্যা এবং অস্বাস্থ্যকর ওজন বাড়ার কারণ হতে পারে। তাহলে উপায়? খুব পরিশ্রম না করে শুধু ঘরোয়া টোটকার মাধ্যমেই চিনি ও মিষ্টি খাওয়ার...
১ ঘণ্টা আগে
বইপ্রেমী হিসেবে বই দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন নিশ্চয়ই। বইপোকারা বাড়ি সাজানোর সময় বা ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইন করার সময় বই সাজানোর জন্য আলাদা ব্যবস্থা রাখেন। আপনার বাড়িতে আলাদা লাইব্রেরি রুম থাকুক বা না থাকুক; ঘরটিকে যেন অতিরিক্ত বইয়ে বোঝা মনে না হয়, তা নিশ্চিত করা ঘরের সৌন্দর্য রক্ষার জন্য...
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত পর্যটক ইয়াসির আরাফাত থাকেন লন্ডন শহরে। থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের অভিজ্ঞতা থেকে তিনি জানিয়েছেন, কোন দেশটি কোন ধরনের পর্যটকদের ভ্রমণের জন্য আদর্শ।
১ দিন আগে