ভ্রমণে গিয়ে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং একটি সাধারণ সমস্যা। এই সমস্যা আপনার ভ্রমণ পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারে। রাস্তার ফুচকা, স্ট্রিট ফুড কিংবা বিদেশের কোনো রেস্তোরাঁ—যেখানেই কিছু খান না কেন, অসাবধানতার কারণে ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা দিতে পারে।
কী কারণে হয়
সাধারণত দূষিত পানি, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা কিংবা বাসি খাবারে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণে এমন বিষক্রিয়া হতে পারে। এই ধরনের কোনো খাবার খেলে পেটের বিভিন্ন সমস্যা হওয়ার আশঙ্কা আছে।
এড়ানোর উপায়
আক্রান্ত হলে করণীয়
শরীরে পানির ভারসাম্য বজায় রাখুন: ডায়রিয়া ও বমি হলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এমন সময় ডাবের পানি, লবণ-চিনির পানি কিংবা হালকা গ্লুকোজ পান করুন।
ওষুধ: বমি বা ডায়রিয়া হলে প্রাথমিকভাবে পরিচিত ওষুধ খেতে পারেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া মোটেও ঠিক হবে না।
বিশ্রাম: ভারী খাবার এড়িয়ে হালকা স্যুপ, চিড়া ও কলা খেত পারেন।
জরুরি অবস্থা: অতিরিক্ত অসুস্থতা বোধ করলে দ্রুততম সময়ে হাসপাতালে যেতে হবে।
ভ্রমণের প্রস্তুতি
মেডিকেল কিট: ওআরএস পাউডার, প্যারাসিটামল, অ্যান্টিসেপটিক হ্যান্ড স্যানিটাইজার, ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট সঙ্গে রাখুন।
ইনস্যুরেন্স: ট্রাভেল ইনস্যুরেন্স নিন। গুরুতর অসুস্থ হলে পড়লে চিকিৎসা বা ফ্লাইট বাতিলের খরচ কভার হবে। ভ্রমণ উপভোগ করুন এবং সচেতন থাকুন।
সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক ও অন্যান্য

বর্ষাকালে খিচুড়ি বেশ উপভোগ্য খাবার হয়ে ওঠে। কিন্তু খেয়াল করেছেন কি, এই ঋতুতে অনেক সময় খিচুড়ি খেতে হয় অনেকটা বাধ্য হয়ে। ঝুম বৃষ্টিতে বাজারঘাট ঠিকমতো বসে না। ফলে অন্য সময়ের মতো প্রচুর শাকসবজি ও অন্যান্য উপকরণ কম পাওয়া যায়। ফলে বর্ষার খিচুড়ি সব সময় শুধু আয়েশ করে খাওয়ার বিষয় নয়।
১৯ মিনিট আগে
পাখার দিন তো সেই কবেই গেছে! অফিসগুলোতে জায়গা করে নিয়েছে এসি। তাতে আরাম যেমন মিলছে, সমস্যাও তৈরি হচ্ছে বেশ। শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বসে গরম এড়াতে পারলেও ত্বকের ক্ষতি হচ্ছে। অফিসে সাধারণত ৮ থেকে ১০ ঘণ্টা থাকতে হয়।
১৭ ঘণ্টা আগে
ব্রিটিশদের কথাই ধরা যাক, দুধসাদা ত্বকে গোলাপি আভা ছড়ানো মানুষের আদৌ রূপচর্চার প্রয়োজন পড়ে কি না, তা নিয়ে আমরা প্রায়ই ভাবি। কিন্তু ব্রিটিশরা মনে করে, তাদের ত্বকও ময়লা হয়, রোদে পোড়ে। ফলে ত্বক ভালোভাবে পরিষ্কার করে এবং ত্বকে পুষ্টি জোগায়, এমন পণ্যই তাদের জন্য উপযোগী। কী কী ব্যবহার করে তারা? কেনই-বা...
১৯ ঘণ্টা আগে
শৈশবের এক অদ্ভুত ও সুন্দর বিষয় ‘কাল্পনিক বন্ধু’। কখনো সে কোনো অদৃশ্য মানুষ, কখনো রূপকথার কোনো জীব, আবার কখনো ঘরের কোণে পড়ে থাকা প্রাণহীন কোনো পুতুল। এগুলো শিশুর কল্পনায় হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। অনেকে মনে করেন, শিশু একা বা বিষণ্নতাবোধ করলে হয়তো এমনটি ঘটে। কিন্তু আধুনিক মনস্তত্ত্ব বলছে, বিষয়টি মোটেও...
২১ ঘণ্টা আগে