একটি দেশ তার পর্যটনশিল্পকে আকর্ষণ করার জন্য সর্বোচ্চ কতটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারে? এর সঠিক উত্তর কারও জানা নেই। তবে চীন এবার পর্যটক আকর্ষণ করতে ৩৭ হাজার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। বিশ্বের পর্যটন খাতে এটি নিঃসন্দেহে এক বিশাল সংযোজন। এই গ্রীষ্মে দেশটির ৪ হাজারের বেশি জায়গায় এই ইভেন্টগুলো সফলভাবে আয়োজিত হয়েছে।
দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা মা লি গট এ সপ্তাহের শুরুতে জানান, কার্যক্রমগুলো সাংস্কৃতিক ও পর্যটন খাতের উন্নয়নের জন্য চীনের প্রচেষ্টার অংশ। এই উদ্যোগের মূল লক্ষ্য একটি— উন্নত জীবনযাত্রার জন্য জনসাধারণের প্রত্যাশাগুলো পূরণ করা। জাদুঘর এবং পর্যটক আকর্ষণের জন্য শুধু দিন নয়, রাততেও কাজে লাগাতে চায় চীন।
মা লি আরও জানিয়েছেন, স্থানীয় সরকারের অংশীদারদের সাংস্কৃতিক ও পর্যটন ব্যয় বাড়াতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে উৎসাহিত করা হয়েছিল। এই ব্যবস্থাগুলোর মধ্যে ছিল পর্যটনকেন্দ্রগুলোতে টিকিট ছাড় অনুষ্ঠান উপভোগ এবং ভোক্তাদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে অন্যান্য প্রণোদনা।
আঞ্চলিক এবং জাতিগত বৈশিষ্ট্যগুলোকে প্রতিনিধিত্ব করে, এমন সব সাংস্কৃতিক প্রকল্পের বিকাশের জন্যও প্রচেষ্টা চালাচ্ছে চীন কর্তৃপক্ষ। ভোক্তাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য সাংস্কৃতিক এবং পর্যটন খাতের উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে দেশটির সরকার।

মিসরের খাদ্যসংস্কৃতির ইতিহাস প্রায় ৫ হাজার বছরের প্রাচীন এবং সমৃদ্ধ। নীল নদের উর্বর অববাহিকা, বিভিন্ন সাম্রাজ্যের উত্থান-পতন এবং মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের সংস্কৃতির মিশ্রণে এই রন্ধনশৈলী গড়ে উঠেছে। মিসরের খাবার মূলত শস্য, শাকসবজি এবং সুগন্ধযুক্ত মসলার এক অপূর্ব সংমিশ্রণ। এই প্রাচীন...
২৩ মিনিট আগে
যখন তুর্কি নারীর সৌন্দর্যের কথা বলা হয়, তখন আমাদের মনে ভেসে ওঠে কোমল, উজ্জ্বল ত্বকের অধিকারী নারীদের অবয়ব। তুর্কি নারীদের সুন্দর ত্বকের রহস্য কোনো নামীদামি প্রসাধনী নয়, বরং তাঁদের দেশের আবহাওয়া ও খাদ্যাভ্যাসের প্রভাব প্রবল। এর পাশাপাশি তাঁরা ত্বকে প্রাকৃতিক কয়েকটি উপকরণ ব্যবহার করেন, যেগুলোর...
২ ঘণ্টা আগে
ফুটবলের দেশ বললেই সবার আগে যে দুটি দেশের নাম আমাদের মনে আসে, তার একটি আর্জেন্টিনা, অন্যটি ব্রাজিল। মজার বিষয় হলো, ফুটবল জনপ্রিয় হলেও এই দুটি দেশের কোনোটিরই জাতীয় খেলা ফুটবল নয়। আর্জেন্টিনার সরকারি জাতীয় খেলার নাম পাতো (Pato)। ঘোড়ার পিঠে চড়ে এ খেলা খেলতে হয়। এটি এমনই এক রোমাঞ্চকর খেলা, যেখানে...
১ দিন আগে
কাগজের নোট কিংবা ক্রেডিট কার্ডের ব্যালেন্স—কোনোটিই কমবে না। এদিকে শপিং ব্যাগ ভর্তি করার নিখাদ আনন্দটুকু ঠিকই পাওয়া যাবে। বিষয়টি শুনতে অবাস্তব মনে হলেও তীব্র সামাজিক ও অর্থনৈতিক চাপের মুখে থাকা দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের কাছে এটিই এখন মানসিক শান্তি খোঁজার আধুনিক ট্রেন্ড। দক্ষিণ কোরিয়ার তরুণ...
১ দিন আগে