কিউবায় ২০২৩ সালে পর্যটকের সংখ্যা লক্ষ্যমাত্রার চেয়ে ছিল অনেক কম। ধুঁকতে থাকা পর্যটন খাতের পরিস্থিতির উন্নতির জন্য ২০২৪ সালে শীতে জর্জরিত রুশ পর্যটকের দিকে তাকিয়ে আছে ক্যারিবিয়ান দ্বীপ দেশটি।
রাজধানী হাভানা ও কিউবার মনোমুগ্ধকর সাদা সৈকতগুলোয় ২০২৩ সালে ১ লাখ ৮৫ হাজার রুশ পর্যটক ভ্রমণে আসেন। রাশিয়ায় কিউবার রাষ্ট্রদূত জুলিও অ্যান্টনিও গারমেনদিয়া বলেন, ‘আমরা আশা করি, এ বছর সংখ্যা ২ লাখ ৫০ হাজারে গিয়ে ঠেকবে।’ এ তথ্য জানা যায় রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের এক প্রতিবেদন থেকে।
এটি হলে দেশটিতে ২০২৪ সালে রুশ পর্যটকের সংখ্যা ৩৫ শতাংশ বাড়বে। কোভিড-১৯ মহামারির পরে আগের অবস্থায় ফিরে আসার জন্য সংগ্রাম করেছে—এমন একটি গুরুত্বপূর্ণ কিউবান শিল্পের প্রসারে বিষয়টি দারুণ ভূমিকা পারে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে দেশটির ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞাগুলোও মার্কিন নাগরিকদের দ্বীপ দেশটির ভ্রমণকে জটিল করে তোলে।
মস্কোয় কিউবার রাষ্ট্রদূত জানান, রাশিয়ার রাজধানী থেকে দ্বীপটির নতুন ফ্লাইটগুলো গত বছর পর্যটকের সংখ্যা বাড়াতে ভূমিকা রাখছে। এই সরাসরি ফ্লাইটে মোট সময় লাগে ১৩ ঘণ্টা। রাষ্ট্রদূত মনে করেন এ বছরও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাশিয়ান পর্যটকের সংখ্যা বাড়াতে।
কিউবার বহু বছরের মিত্র রাশিয়া দেশটিতে ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ লেনদেনে সক্ষম এমআইআর ক্রেডিট কার্ড চালু করে। কিউবার বিভিন্ন শহর আর রিসোর্টে বেড়াতে যাওয়া রুশ নাগরিকেরা এই কার্ড ব্যবহার করতে পারেন।
কমিউনিস্ট শাসিত কিউবা বড় ধরনের অর্থনৈতিক সংকটে আছে। পর্যটকদের থেকে আয় করা বাড়তি বৈদেশিক মুদ্রা খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানিতে দ্বীপ দেশটিকে সাহায্য করতে পারে।
কিউবার পর্যটন-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালে দ্বীপটিতে ২৪ লাখ পর্যটক আসেন। যা তাঁদের প্রত্যাশা ৩৫ লাখের চেয়ে ১১ লাখ কম। এ বছর সংখ্যাটি ৩২ লাখে উন্নীত হবে বলে আশা করছেন তাঁরা।
দেশটির জাতীয় পরিসংখ্যান সংখ্যা ওএনইআই জানাচ্ছে, ২০২৩ সালে সেখানে সবচেয়ে বেশি পর্যটক এসেছেন কানাডা থেকে, ৯ লাখ ৩৬ হাজার ৪৩৬ জন। অন্য দেশে বাস করেন এমন কিউবান এসেছেন ৩ লাখ ৫৮ হাজার ৪৮১ জন। এরপরেই অবস্থান রাশিয়ার, দেশটির ১ লাখ ৮৪ হাজার ৮১৯ জন পর্যটক ওই সময়ে দেশটিতে আসেন। তারপরের তিনটি স্থান মার্কিন যুক্তরাষ্ট্র (১ লাখ ৫৯ হাজার ৩২ জন), স্পেন (৮৯ হাজার ২৮৫ জন) ও জার্মানির (৬৯ হাজার ৪৭৫ জন) দখলে।
সূত্র: ইন্টারফ্যাক্স ও রয়টার্স

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৩ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৫ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১ দিন আগে