ফিলিপাইনে মধ্যপ্রাচ্যের পর্যটকের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এশিয়ার শীর্ষ সৈকত গন্তব্য এই দেশের এমন রেকর্ড ‘মুসলিমবান্ধব’ প্রচারাভিযানের ফল বলে মনে করছেন ভ্রমণ বিশেষজ্ঞরা। দেশটিতে সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, ওমান ও বাহরাইনের পর্যটকদের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।
ফিলিপাইনে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল অঞ্চল থেকে আসা পর্যটকের সংখ্যা ৫০০ থেকে ৮০০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন দেশটির পর্যটনসচিব ক্রিস্টিনা ফরাস্কো। মুসলিম পর্যটকদের আরও সুবিধা দিতে ফিলিপাইন বোরাকাই দ্বীপে মুসলিম নারীদের জন্য একটি বিশেষ সৈকত এলাকা চালু করেছে। দেশটির সরকার এ বছর ৮৪ লাখ বিদেশি পর্যটককে স্বাগত জানানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সূত্র: এমএসএন

অতিথি এলে ঘরে যেন একটু উৎসবের আমেজ তৈরি হয়। তবে অতিথিকে স্বাগত জানানোর ধরন সব দেশে এক রকম নয়। কোথাও অতিথির জন্য করা হয় খাবারের বিশাল আয়োজন, কোথাও এক কাপ চা-ই হয়ে ওঠে আন্তরিকতার প্রতীক। আবার কোথাও অতিথিকে সম্মান জানাতে নির্দিষ্ট অভিবাদন বা কিছু শিষ্টাচার মেনে চলার রীতি রয়েছে।
১ ঘণ্টা আগে
মিষ্টিজাতীয় খাবার বা ডেজার্টের কথা উঠলেই চোখের সামনে ভাসে চকলেট, ক্রিম, ক্যারামেল এবং নানা ধরনের কেক। কিন্তু ফলের মিষ্টতা, টক-মিষ্টি স্বাদ ও রংও যে একটি ডেজার্টকে আকর্ষণীয় করে তুলতে পারে, তার উদাহরণ ছড়িয়ে আছে বিশ্বের নানা দেশের রান্নায়। পরিচিত কলা, আম, আনারস, স্ট্রবেরি বা চেরি দিয়েই তৈরি করা যায়...
৩ ঘণ্টা আগে
শীত মানেই একটু উষ্ণতার খোঁজ। রান্না ও খাওয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। গরম স্যুপ, খেজুর গুড়ের পায়েস, পিঠা কিংবা এক কাপ ধোঁয়া ওঠা চা শীতের আমেজ তৈরি করে দেয়। ফলে ঋতুবদলের সঙ্গে রান্নাঘরের উপকরণ ও কাজকর্মে আসে বেশ কিছু পরিবর্তন। একটু বেশি সময় ধরে রান্না করা, একসঙ্গে অনেকটা খাবার তৈরি করা কিংবা...
১৮ ঘণ্টা আগে
যে অঙ্ককে এড়িয়ে চলতে আমরা এত কসরত করি, সেই অঙ্কের শক্তির ওপর নির্ভর করেই কিন্তু গড়ে উঠেছে আধুনিক সভ্যতার প্রযুক্তিগত রাজত্ব। কেউ গণিতকে বলে বিমূর্ত বা জটিল হিসাবের বিজ্ঞান, আবার কারও কাছে এটি স্রেফ সংখ্যা আর সূত্রের গোলকধাঁধা। তবে এই গোলকধাঁধাকে জয় করা শীর্ষ বিজ্ঞানী ও তরুণ শিক্ষার্থীদের বৈশ্বিক...
২১ ঘণ্টা আগে