ভ্রমণের জন্য বিখ্যাত থাইল্যান্ড। আর স্ট্রিট ফুডের জন্য জনপ্রিয় দেশটির রাজধানী ব্যাংকক। শহরটির রাস্তা থেকে গলি—খাবারের ঘ্রাণ আর রং মানুষকে বিমোহিত করে রাখে। এটি স্থানীয় সংস্কৃতি ও জীবনধারার অংশ। তবে এই অভিজ্ঞতা উপভোগ করতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তাহলে ভ্রমণের পুরো আমেজ পেতে পারেন।
সোমবার স্ট্রিট ফুড এড়িয়ে চলুন
ব্যাংককে রাস্তা পরিষ্কার করার জন্য সোমবার অনেক স্ট্রিট ফুডের দোকান বন্ধ থাকে। ফলে দোকানের সংখ্যা কমে যায় এবং বিক্রি প্রায় অর্ধেকে নেমে আসে। স্বাভাবিকভাবে দামও থাকে কিছু বেশি। তাই সব ধরনের খাবারের স্বাদ নিতে চাইলে সপ্তাহের অন্য দিনগুলো বেছে নিন। শুক্র কিংবা শনিবার রাতের বাজারগুলো থাকে জমজমাট। সে দিনগুলো বেছে নিতে পারেন।
ভিড়ই নিরাপদ
ঘুরে দেখুন, কোন খাবারের দোকানে স্থানীয় লোকজনের সংখ্যা বেশি। যে দোকানে লোকজনের আনাগোনা বেশি, খাওয়ার জন্য সেটিই সাধারণত ভালো। কারণ, তারা জানে কোন খাবার তাজা, সুস্বাদু ও নিরাপদ। অনেক সময় এ ধরনের দোকান পর্যটকদের কাছে খুব পরিচিত নয়। তাই তাঁরা সাহস করে সেসব দোকানে খাবার খান না। শুধু খাবারের স্বাদ নয়, ভিড় দেখেই বোঝা যায় কোন খাবার কত জনপ্রিয়। এর মাধ্যমে স্থানীয় লোকজনের প্রিয় খাবারের স্বাদ পাওয়া যায়।
ভাষার সমস্যা হলে হাসি ও ইঙ্গিতই যথেষ্ট
থাই ভাষা না জানলেও আতঙ্কিত হবেন না। শুধু হাসি দিয়ে খাবারের দিকে ইঙ্গিত করলেই হবে। অনেক স্টলে ছবিসহ মেনু থাকে।

খাবার স্বাস্থ্যসম্মত ও নিরাপদ
স্ট্রিট ফুড সাধারণত নিরাপদ। তবে কয়েকটি বিষয় খেয়াল রাখা ভালো। সেগুলো হলো—

ঝাল খাবারের জন্য টিপস
থাই খাবারের বড় অংশই ঝাল। যদি খুব ঝাল লাগে, তাহলে টিস্যু ব্যবহার করুন। ঝাল কমানোর কার্যকর উপায় সাদা ভাত খাওয়া। এ ছাড়া থাই মিল্ক টি বা আইসড কফি খেলেও ঝাল কমে।
পানির নিরাপত্তা
শুধু সিলযুক্ত বোতলজাত পানি পান করুন। খোলা বোতল বা বড় পাত্র থেকে পানি দেওয়া হলে বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করুন। বরফও সাধারণত ট্যাপের পানি থেকে তৈরি, তাই না খাওয়া ভালো।

ভাগাভাগি করে খাবার খাওয়া
থাই খাবার প্রায়ই ভাগাভাগি করে খাওয়া হয়। একসঙ্গে অনেক ধরনের খাবার অর্ডার করা হয়। খাবার আসার পর সাদা ভাত আলাদা প্লেটে নিন। চামচ ও চপস্টিক ব্যবহার করুন। হাড় বা খোসা আলাদা প্লেটে রাখুন।
কোন খাবার বেছে নেবেন
সেরা স্ট্রিট ফুড নির্ভর করে স্বাদ ও তাজা উপাদানের ওপর। ঝাল খেতে পারলে সোম তুম বা ঝাল পেঁপের সালাদ চেষ্টা করুন।

অন্যান্য জনপ্রিয় খাবার
কোথায় পাবেন স্ট্রিট ফুড
যদি কোনো নতুন জায়গার সঙ্গে পরিচিত হতে চান, তাহলে খাবারের বিকল্প খুব কমই আছে।
সূত্র: ভিএন এক্সপ্রেস

জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন শুধু প্রকৃতি বা কৃষিতেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়ছে মানুষের ত্বকের ওপরও। তাপমাত্রার ওঠানামা, বায়ুদূষণ, আর্দ্রতা বা শুষ্কতা এবং সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শ—সব মিলিয়ে ত্বক প্রতিনিয়ত নতুন ধরনের পরিবেশগত চাপের মুখে পড়ে। ফলে সারা বছর একই ধরনের প্রসাধনী ব্যবহার...
৯ ঘণ্টা আগে
বয়স ত্রিশের কোঠায় পৌঁছতেই অনেকের ত্বকে সূক্ষ্ম বলিরেখা বা ফাইন লাইনস দেখা দিতে শুরু করে। ত্বকের এই ঝুলে পড়া ভাব দূর করতে এবং চামড়া টানটান রাখতে অনেকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে বোটক্স ইনজেকশন নেন। তবে কেমিক্যাল বা ইনজেকশনের কৃত্রিম পদ্ধতি এড়িয়ে পুরোপুরি প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানেও ত্বকে বোটক্সের মতো...
১৪ ঘণ্টা আগে
শরীরে কর্টিসল হরমোন বেড়ে গেলে হুট করে মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। এই হরমোন বাড়ার প্রধান কারণ হলো দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক চাপ। যখন আমাদের মস্তিষ্ক কোনো বিপদ বা চাপের সম্মুখীন হয়, তখন এটি শরীরের অ্যাড্রিনাল গ্রন্থিকে কর্টিসল বা স্ট্রেস হরমোন তৈরির সংকেত দেয়। সাময়িকভাবে এই হরমোন বেড়ে যাওয়া...
১৬ ঘণ্টা আগে
পায়েস আমাদের কাছে যতটা পরিচিত, পেরুর কিনোয়া কন লেচে তেমনি অপরিচিত। কিন্তু দুটি প্রায় একই রকম মিষ্টি স্বাদের খাবার। পুষ্টিগুণে সমৃদ্ধ কিনোয়া, দুধ ও সুগন্ধি মসলার মিশ্রণে তৈরি এই ডেজার্ট একই সঙ্গে হালকা, ক্রিমি ও সুস্বাদু। দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে বহু শতাব্দী ধরে চাষ হয়ে আসা কিনোয়া ইনকা...
১৮ ঘণ্টা আগে