ইউরোপ ভ্রমণ এখন থেকে আগের মতো থাকবে না। পাসপোর্টে আর স্ট্যাম্প নয়, আসছে ইউরোপের ডিজিটাল বর্ডার সিস্টেম। নতুন বায়োমেট্রিক নিয়ম। এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম বা ইইএস সিস্টেমের মাধ্যমে ভ্রমণকারীদের প্রবেশ ও প্রস্থানকালে দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট বা মুখের স্ক্যান। ১২ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে চালুর কথা থাকলেও এর পূর্ণ কার্যকর হবে ২০২৬ সালের ১০ এপ্রিল থেকে।
এই নিয়ম প্রযোজ্য হবে ফ্রান্স, স্পেন, আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ডসহ ২৯টি ইউরোপীয় দেশে। তবে ১২ বছরের নিচের শিশুদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হবে না। নতুন এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সীমান্ত আধুনিকীকরণ, পরিচয় জালিয়াতি প্রতিরোধ এবং ভিসার মেয়াদোত্তীর্ণ যাত্রীদের সহজে শনাক্ত করা। সংগৃহীত তথ্য তিন বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে এবং কোনো তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হবে না। নতুন ব্যবস্থায় পাসপোর্ট স্ট্যাম্পও ইতিহাস হয়ে যাবে। তার পরিবর্তে ডিজিটাল রেকর্ড তৈরি হবে, যা সীমান্তে দ্রুত চেকিং এবং স্ব-সেবা সুবিধা নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নাগরিকদের সতর্ক করেছে ইউরোপ ভ্রমণে বায়োমেট্রিক ডেটা সংগ্রহের জন্য প্রস্তুত থাকতে।
বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই বিমানবন্দরে বায়োমেট্রিক ব্যবহৃত হচ্ছে। এবার ইউরোপও এই ব্যবস্থায় যোগ দিচ্ছে। ভ্রমণকারীদের জন্য এটি সুবিধাজনক হলেও, গোপনীয়তা নিয়ে নতুন প্রশ্নও তুলছে।

উনিশ শতকের সেই অদ্ভুত ও কিছুটা বিকৃত কৌতূহল কিন্তু ইতিহাস থেকে মুছে যায়নি। আধুনিক যুগে এসে সেই আগ্রহই জন্ম দিয়েছে এক নতুন আন্তর্জাতিক ভ্রমণ ধারা, যাকে বলা হচ্ছে ডার্ক ট্যুরিজম। অ্যাডভেঞ্চার ও থ্রিল-সন্ধানী একদল ভিন্নধর্মী পর্যটক এখন আর সমুদ্রসৈকত বা কোনো বিখ্যাত শহরের রাস্তায় ঘোরে না। তাদের...
১২ ঘণ্টা আগে
একজন মানুষ দৈনন্দিন নানা বিষয় নিয়ে স্বাভাবিকভাবে কথা বললেও নিজের অনুভূতি নিয়ে কথা বলতে চান না। সম্পর্কের কোনো জটিল বিষয় উঠলে তিনি এড়িয়ে যান। অন্যজন কষ্টের কথা বললে সেটি গুরুত্বের সঙ্গে না নিয়ে বিরক্তি প্রকাশ করেন। আবার কখনো সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সময় তিনি নিজেই দূরত্ব তৈরি শুরু করেন। এ ধরনের...
১৫ ঘণ্টা আগে
ভ্রমণপ্রেমী নারীরা আজকাল বিভিন্ন ট্রাভেল গ্রুপের সঙ্গে ট্য়ুরে যাচ্ছেন। আমাদের নারীভিত্তিক অনেক ট্রাভেল গ্রুপ বিশ্বস্ততা অর্জন করেছে এরই মধ্যে। তবে প্রথমবারের মতো অচেনা মানুষদের সঙ্গে গ্রুপে ভ্রমণে গেলে আনন্দ বজায় রাখার পাশাপাশি নিজের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কিছু বিষয় মেনে চলতে হবে।
২০ ঘণ্টা আগে
অবশেষে এ বছর মিনমিনে উচ্চারণে কর্তৃপক্ষ ঘোষণা করল, ‘সমাপ্ত’। এই একটি শব্দ শোনার জন্য পৃথিবীর মানুষদের অপেক্ষা করতে হয়েছে ১৪৪ বছর। খুব জাঁকজমক করে উদ্বোধনও করা হলো। অথচ আজও শেষ হয়নি এর নির্মাণকাজ। যাঁর হাত ধরে শুরু হয়েছিল, সেই বিশ্বখ্যাত স্থপতি আন্তোনি গাউদিও গত হয়েছেন; তা-ও এক শতাব্দী হয়ে গেছে।
২১ ঘণ্টা আগে