যতই সাবধানতা অবলম্বন করা হোক না কেন, যেকোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তবে কিছু লক্ষণ খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ হ্যাক করে ব্যবহার করছে কিনা।
আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর লগইন তথ্য দেখে খুব সহজেই বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট কোন কোন ডিভাইস থেকে ব্যবহার করা হয়েছে বা হচ্ছে। লগইন হিস্ট্রি দেখার জন্য ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে মেন্যু থেকে Settings and Privacy তে ক্লিক করুন। এবার Settings এ ক্লিক করে Security & Login এ গিয়ে Where You Logged In সেকশনটি দেখুন। সেখানে কোন ডিভাইস থেকে, কোন সময়ে, কোন স্থান থেকে কোন ব্রাউজার ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করা হয়েছে তার তালিকা দেখতে পাবেন। আপনি লগইন করেননি এমন ডিভাইস দেখলে আপনি নিশ্চিত হতে পারেন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। যেসব ডিভাইসে বর্তমানে অ্যাকাউন্টে লগইন করা আছে, সেসব ডিভাইসের পাশে Active Now লেখা থাকবে।
তালিকার প্রতিটি ডিভাইস ক্লিক করলে থ্রি-ডট মেন্যু থেকে আপনি অপরিচিত ডিভাইস থেকে অ্যাকাউন্ট লগ আউট করে ফেলতে পারেন। এ ছাড়া একবারে সকল ডিভাইস থেকে লগ আউট করতে 'Log Out Of All Sessions' ক্লিকের সুযোগও রয়েছে।
থার্ড পার্টি টুল ব্যবহার করেও আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা জানতে পারেন। এমনই একটি সাইট 'Have I Been Pwned'। এই সাইটে প্রবেশ করে ফেসবুক অ্যাকাউন্টের ফোন নম্বর বা ইমেইল ঠিকানা দিয়ে 'pwned? ' বাটনে ক্লিক করলেই পাওয়া যাবে অ্যাকাউন্টের লগইন সংক্রান্ত তথ্য।
চুপিচুপি ব্যবহার ছাড়াও অনেক সময় হ্যাকার কোনো একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ইমেইল ঠিকানা বা ফোন নম্বর বদলে দিতে পারে। এ ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টের সেটিংস থেকে এই তথ্যগুলোও যাচাই করা যাবে। হ্যাকার পাসওয়ার্ড বদলে দিলে এবং নিজে অ্যাকাউন্টে লগইন করতে না পারলে বন্ধুদের কাছ থেকে জানতে পারেন আপনার ফেসবুক টাইমলাইনে কোনো অস্বাভাবিক পোস্ট করা হচ্ছে কিনা। কাউকে ম্যাসেজ পাঠানো হচ্ছে কিনা সে খোঁজও নিতে পারেন বন্ধুদের মাধ্যমে।

এবারের মতো শেষ হয়ে গেছে ফিফা বিশ্বকাপ। কিন্তু এর রেশ থেকে গেছে এখনো। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটির হাফ-টাইম শো ছিল ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হাফ-টাইম শো। ফাইনাল ম্যাচটি শুধু মাঠের খেলার জন্যই নয়, বিশ্বমঞ্চে সংগীত, ফ্যাশন ও নাচের এক অ
১০ ঘণ্টা আগে
যখন আপনি একা বোধ করেন এবং চারপাশের পৃথিবীটাকে অন্ধকার ও এলোমেলো মনে হয়, তখন অসহায় লাগে, তাই না? মন খুলে কারও সঙ্গে কথা বলবেন, সেটাও হয়তো পারছেন না। আজকাল মানুষের সঙ্গে সত্যিকারের আত্মিক যোগাযোগ একদম কমে গেছে, কারণ, অনলাইনের অগভীর সম্পর্কগুলো কেবল ‘লাইক’, ‘কমেন্ট’ ও ‘ইমোজি’র মাধ্য়মেই এখন বেশি সরব।
১২ ঘণ্টা আগে
বেলুচিস্তানের খাবারের বৈশিষ্ট্য হলো সরলতা। অতিরিক্ত মসলা বা জটিল রান্নার কৌশলের বদলে এখানকার রন্ধনশৈলীতে গুরুত্ব পায় ভালো মানের উপকরণ, ধীর আঁচে রান্না এবং দেশি ঘিয়ের অনন্য সুবাস। বেলুচি ডাল তারই এক উৎকৃষ্ট উদাহরণ।
১৫ ঘণ্টা আগে
বেলুচিস্তানের রান্নার দর্শন একেবারেই সরল—ভালো মানের উপকরণ থাকলে অতিরিক্ত মসলা বা জটিল কৌশলের প্রয়োজন নেই। এই দর্শনেরই চমৎকার উদাহরণ বেলুচি সাগ গোশত। খাসির মাংস, পালংশাক আর অল্প কয়েকটি গোটা মসলার সমন্বয়ে তৈরি এই পদে পানি প্রায় ব্যবহারই করা হয় না; বরং মাংস ও শাক নিজেদের রসেই ধীরে ধীরে সেদ্ধ হয়ে
২০ ঘণ্টা আগে