
ত্বকের কালো দাগ দূর করা নিয়ে বেশির ভাগ মানুষের দুশ্চিন্তার সীমা থাকে না। উপায় জানা থাকলে সহজে এ দাগ দূর করা সম্ভব। কোন উপকরণ কী পরিমাণে মিশিয়ে ত্বকে লাগালে তা উপকার করবে, তা জেনে ব্যবহার করা ভালো।
চন্দনকাঠ অথবা হলুদ
চন্দনগুঁড়ার সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ত্বকের আক্রান্ত স্থানে সেই পেস্ট লাগিয়ে ৩০ মিনিট বা তার বেশি সময় ধরে রেখে দিতে হবে। হালকা গরম পানি দিয়ে জায়গাটি ধুয়ে ফেলতে হবে। চন্দনকাঠে প্রদাহ প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এ বৈশিষ্ট্য ব্রণ ও কালো দাগ কমাতে সহায়তা করে।
এদিকে হলুদে থাকে কারকিউমিন। এটি কালো দাগ হালকা করতে সাহায্য করে। অল্প পানিতে এক চা-চামচ হলুদ মিশিয়ে তুলার প্যাড দিয়ে আক্রান্ত জায়গায় লাগাতে হবে। এটিও ২০-৩০ মিনিটের জন্য রেখে দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন একবার এটি করতে হবে।
শসা, পেঁপে ও টমেটো
কিছু তাজা শসা ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিন। কালো হওয়া জায়গায় সেই পেস্ট লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। শসায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও সিলিকা। এটি মুখের হাইপার পিগমেন্টেড দাগ কমাতে সাহায্য করে।
পেঁপেতে প্যাপেইন নামক এনজাইম রয়েছে, যা ত্বকের টোন ভারসাম্যপূর্ণ করে এবং ত্বক গভীর থেকে পরিষ্কার করে। এটি নিজস্ব স্ক্রাব হিসেবে কাজ করে। পেঁপের পাল্প আক্রান্ত জায়গায় লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
টমেটো খুব ভালো স্কিন টোনার, যা মুখে প্রাকৃতিক আভা নিয়ে আসে। মুখে টমেটোর পেস্ট ফেসপ্যাকের মতো লাগিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা
অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে কাঁটাচামচ ব্যবহার করে জেলটি ফেটিয়ে নিন। তারপর তুলা জেলে ডুবিয়ে আক্রান্ত জায়গায় লাগিয়ে রাখুন। ২০ থেকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। অ্যালোভেরায় আছে অ্যালোইন, মেলানোসাইটিক, যা কালো দাগ দূর করতে সাহায্য করতে পারে।
কমলা
কমলার খোসা কুঁচি করে তাতে কয়েক চা-চামচ কাঁচা দুধ দিয়ে পেস্ট বা জেল তৈরি করে নিন। আধা ঘণ্টা রেখে তারপর আলতো করে ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই পেস্ট সপ্তাহে তিন-চারবার মুখে ব্যবহার করা যাবে।
সূত্র: এমএসএন

অস্ট্রিয়ার সর্বোচ্চ পর্বত গ্রসগ্লকনার–এ এক নারীর মৃত্যুর ঘটনা নতুন করে আলোচনায় এনেছে একটি অদ্ভুত কিন্তু উদ্বেগজনক সামাজিক প্রবণতা—‘অ্যালপাইন ডিভোর্স’। সাম্প্রতিক মাসগুলোতে টিকটক এবং ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে এই হ্যাশট্যাগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
২৭ মিনিট আগে
আমাদের প্রাত্যহিক জীবনে ঈর্ষা বা জেলাসি খুব পরিচিত নাম। মানুষের সহজাত আবেগগুলোর মধ্যে এটি অন্যতম, যা কমবেশি সবার মধ্যে থাকে। কখনো প্রিয় বন্ধুর দারুণ কোনো সাফল্যে মনের কোণে সূক্ষ্ম অস্বস্তি জাগে, আবার কখনো প্রিয় মানুষটি অন্য কাউকে গুরুত্ব দিচ্ছে দেখলে হারানোর ভয় জেঁকে বসে।
৩ ঘণ্টা আগে
গ্রীষ্মের তপ্ত গরমে লম্বা চুলের যত্ন নেওয়া ও সঠিক স্টাইল করা বেশ চ্যালেঞ্জিং। একদিকে প্রচণ্ড তাপ ও আর্দ্রতা, অন্যদিকে ঘাম আর ধুলাবালি—সব মিলিয়ে লম্বা চুল সামলানো অনেকের জন্যই বেশ কষ্টের। তবে সঠিক নিয়ম জানা থাকলে এই গরমেও আপনার লম্বা চুল হতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু।
৫ ঘণ্টা আগে
সবার মন জোগাতে গিয়ে নিজেকে এক পাশে সরিয়ে রাখছেন না তো? যদি এ প্রশ্নটি আপনার মনে জাগে তাহলে নিজের ওপর কাজ করার সঠিক সময় এখনই। একজন মানুষ যখন নিজেই নিজেকে গুরুত্ব দেয় না, তখন আশপাশেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয় না। আর নিজের সেরা সংস্করণটি খুঁজে পেতে হলে সবার আগে নিজেকে ভালোবাসা চাই। কী করে নিজেকে..
১০ ঘণ্টা আগে