
বাজার করতে ভুলে গেছেন? সন্ধ্যায় রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখেন, চিংড়ি ছাড়া কোনো মাছ নেই। তাহলে? বাড়িতে শাপলা আর কচুর মুখি থেকে থাকলে চিংড়ি দিয়েই রান্না করা যাবে সুস্বাদু দুই পদ। আপনাদের জন্য সর্ষে চিংড়ি শাপলা ও কচুর মুখি দিয়ে চিংড়ির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
সর্ষে চিংড়ি শাপলা
উপকরণ
শাপলা ২ আঁটি, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচ ফালি ৫-৬টা, চিংড়ি আধা কাপ, আদা ও রসুনবাটা আধা চা-চামচ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনিয়া গুঁড়া আধা চা-চামচ করে, লবণ স্বাদমতো, সরিষাবাটা ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।
প্রণালি
শাপলার খোসা ফেলে লম্বা করে কেটে লবণ মাখিয়ে রাখুন। পরে ধুয়ে হাত দিয়ে চেপে পানি বের করে নিন। পরে কড়াইতে শুকনা মরিচের ফোড়ন দিন। তারপর চিংড়ি, শাপলা, আদা-রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনিয়াগুঁড়া ও লবণ দিয়ে ভাজির মতো পানি শুকিয়ে নিন। পরে কাঁচা মরিচ, সর্ষেবাটা দিয়ে নেড়েচেড়ে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সর্ষে শাপলা।

কচুর মুখি দিয়ে চিংড়ি
উপকরণ
কচুর মুখি ৫০০ গ্রাম, মাঝারি চিংড়ি ১০-১২টা, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনিয়াগুঁড়া ১ চা-চামচ করে, জিরাগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৫-৬টা, বিলাতি ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।
প্রণালি
কচুর মুখি খোসা ফেলে দুই ভাগ করে কেটে নিন। পরে লবণ-হলুদ মাখিয়ে ধুয়ে রাখুন। পরে কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি সামান্য ভাজুন, চিংড়ি দুই মিনিট ভেজে উঠিয়ে রাখুন। পরে আদা-রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনিয়াগুঁড়া এবং লবণ সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। তারপর কচুর মুখি দিয়ে আবার কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে রান্না করুন। হয়ে এলে জিরাগুঁড়া, কাঁচা মরিচ ফালি, ধনেপাতাকুচি দিয়ে নেড়ে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল কচুর মুখি দিয়ে চিংড়ি।

আমাদের ফোনের গ্যালারিটা খুললেই চোখে পড়ে রাশি রাশি ছবির মেলা। কোথাও ঘুরতে গেলে পাহাড়, সমুদ্র, সূর্যাস্ত কিংবা বিশেষ মুহূর্তগুলো আমরা ক্যামেরায় বন্দী করে রাখি। উদ্দেশ্য একটাই—সময় চলে গেলেও মুহূর্তটা যেন হারিয়ে না যায়। কিন্তু একটু ভেবে দেখুন তো, গ্যালারিতে জমে থাকা এই হাজারটা ছবির মধ্যে ঠিক...
২ ঘণ্টা আগে
পুরুষ মানেই যে অগোছালো আর খামখেয়ালি—এ ব্যাপারটা বোধ হয় এখন আর সবার জন্য প্রযোজ্য নয়। ২০২৬-এ এসে পুরুষেরা অনেক বেশি রূপ ও ফ্যাশন সচেতন হয়েছেন। অফিসে, শপিং মলে বা যাওয়া-আসার পথে আশপাশে তাকালেই টের পাবেন, চলতি সময়ের পুরুষেরা নিজেদের ত্বক ও চুল নিয়ে কতটা ভাবেন।
৭ ঘণ্টা আগে
অনেক সময় সকালে উঠেই ক্লান্ত লাগে। এমনকি সারা দিন ক্লান্তিতে কাটে। এ ধরনের অলস সময় অনেকের যায়। সব সময় ক্লান্ত বা অবসন্ন বোধ করার পেছনে জীবনযাপন, খাদ্যাভ্যাস কিংবা নানা শারীরিক কারণ জড়িত থাকতে পারে। অতিরিক্ত ক্লান্তির পেছনে থাকা প্রধান কারণগুলো জানা থাকলে এই ক্লান্তি থেকে মুক্তি মেলা সহজ হয়ে যায়।
৯ ঘণ্টা আগে
প্রযুক্তির ছোঁয়ায় আমাদের দৈনন্দিন জীবন এখন অনেকটাই স্ক্রিননির্ভর। বাজার করার তালিকা বানানো থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নোট—সবকিছুতেই আমাদের আঙুল চলে কি-বোর্ডের ওপর। তবে সম্প্রতি মনস্তত্ত্ব ও নিউরোসায়েন্সের গবেষণায় দেখা গেছে, কম্পিউটারে টাইপ করার চেয়ে হাত দিয়ে লেখার মধ্যে মস্তিষ্কের এক দারুণ ক্ষমতা
১১ ঘণ্টা আগে