
শুধু ভালো রিলস তৈরি করলেই ইনস্টাগ্রামে লাইক, শেয়ার বা ফলোয়ার বাড়বে—এমনটি ভাবা ভুল হবে। কারণ আপনার কনটেন্ট সঠিক দর্শকদের চোখে পৌঁছালেই কেবল ভিউ বাড়বে। তবে রিলসের ভিউ বাড়াতে ইনস্টাগ্রামের আরেক জনপ্রিয় ফিচার ‘স্টোরি’ ব্যবহার করা যায়। রিলস স্টোরিতে শেয়ার করার মাধ্যমে আপনি যেমন নতুন দর্শকের নজরে আসতে পারেন, তেমনি আপনার রিলসের ভিউ আরও বেশি হবে। এ ছাড়া অন্য পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিলসও স্টোরিতে শেয়ার করা যাবে।
ইনস্টাগ্রাম স্টোরিতে খুব সহজেই রিলস শেয়ার করা যায়। অ্যান্ড্রয়েড, আইফোন বা ডেস্কটপ থেকে এ কাজটি করা সম্ভব।
ইনস্টাগ্রাম স্টোরিতে রিলস শেয়ার করবেন
১. ইনস্টাগ্রাম অ্যাপে গিয়ে যে রিলসটি শেয়ার করতে চান, তা খুঁজে বের করুন।
২. রিলসের নিচে থাকা কাগজের প্লেনের মতো আইকন (শেয়ার আইকন) ট্যাপ করুন।
৩. এর ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘অ্যাড টু স্টোরি’ বাটনে ট্যাপ করুন।
৪. এখন চাইল স্টোরিতে টেক্সট, স্টিকার, ডুডল বা অন্যান্য উপাদান যোগ করতে পারেন।
৫. এবার নিচের দিকে থাকা ‘ইউওর স্টোরি’ অপশনে ট্যাপ করলেই রিলসটি স্টোরি হিসেবে শেয়ার হবে।
যদি রিলসটি ১৫ সেকেন্ডের বেশি হয়, তাহলে ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে একটি ‘ওয়াচ ফুল রিল’ নামে লিংক যোগ করে দেবে, যাতে দর্শকেরা পুরো ভিডিওটি দেখতে পারেন। তবে পাবলিক অ্যাকাউন্টের রিলস আপনার স্টোরিতে শেয়ার করা যাবে না।

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৩ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
২১ ঘণ্টা আগে