
নতুন ও রিফারবিশড ফোনের মধ্যে পার্থক্য ক্রমশ অস্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে, এখনকার উন্নত রিফারবিশিং প্রযুক্তির কারণে। সে সুযোগ নিয়ে ক্রেতার হাতে নতুনের নামে পুরোনো স্মার্টফোন ধরিয়ে দিচ্ছেন অনেক অসৎ বিক্রেতা। নতুন ফোন হিসেবে চোরাই বা পুরোনো ফোন কিনে ফেললে ভবিষ্যতে আইনি জটিলতায়ও জড়াতে পারে। তাই ফোনটি নতুন না রিফারবিশড, আসল না চোরাই, তা যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিছু উপায় রয়েছে, যেগুলো অনুসরণ করলে আপনি সহজেই বুঝতে পারবেন—আপনার ফোনটি নতুন নাকি রিফারবিশড।
ফোনটির বাহ্যিক অবস্থা যাচাই করুন
পুরোনো রিফারবিশড ফোনে প্রায়শই আগে থেকে ব্যবহারের কিছু লক্ষণ থাকে। ফোনের পেছনে, সামনের ডিসপ্লে বা সাইড প্যানেলে যদি কোনো ডেন্ট বা স্ক্র্যাচ থাকে, তবে বুঝবেন আপনি পুরোনো ফোন কিনেছেন।
অ্যাকসেসরিজগুলো দেখুন
নতুন ফোনে চার্জার, কেবল, ইয়ারফোন ইত্যাদি অ্যাকসেসরিজ থাকে নতুন ও মোড়ানো অবস্থায়। রিফারবিশড ফোনে এই অ্যাকসেসরিজে ব্যবহারের চিহ্ন থাকতে পারে।
প্যাকেট দেখেও বিচার করুন
নতুন ফোন সাধারণত সিল করা অক্ষত প্যাকেজিংয়ে আসে। রিফারবিশড ফোনের প্যাকেজিংয়ে পার্থক্য থাকতে পারে। প্যাকেটটি খুঁটিয়ে দেখুন, সিল ঠিক আছে কি না, কোনো অংশ ঢিলা বা খোলা আছে কি না, বক্সে দাগ বা ভাঁজ আছে কি না।
বক্সে থাকা লেবেল বা লোগোগুলো সঠিক জায়গায় রয়েছে কি না, তা-ও যাচাই করুন। এগুলোর ডিজাইন বা স্পেসিফিকেশন সঠিক কি না, তা-ও যাচাই করে নিন।
আইএমইআই (IMEI) ও সিরিয়াল নম্বর যাচাই করুন
প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি অনন্য বা ইউনিক নম্বর থাকে। একে ‘ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি’ বা সংক্ষেপে আইএমইআই (IMEI) নম্বর বলে। এটি ব্যবহার করে ফোনটি বৈধ কি না, তা যাচাই করা যায়।
আইএমইআই নম্বর যাচাই করতে আপনার ফোনে *# 06# ডায়াল করুন।
আর আইফোনের ক্ষেত্রে আইএমইআই যাচাইয়ের জন্য সেটিংস অ্যাপ খুলুন। নিচে স্ক্রল করে জেনারেল অপশনে যান। এরপর অ্যাবাউট অপশনে চাপ দিন। এখানে আপনি আইএমইআই নম্বর দেখতে পারবেন।
এবার ফোনের বক্সে থাকা আইএমইআই নম্বরটি ফোনের *# 06# দিয়ে পাওয়া নম্বরের সঙ্গে মিলিয়ে নিন। যদি নম্বর না মেলে, তবে এটি ক্লোনড বা পুনর্বিক্রয় হওয়া ফোন হতে পারে। নতুন ফোন কিনলে অবশ্যই বক্স ও ক্রয় রসিদ থাকবে।
দাম অস্বাভাবিক কম
বাজারদরের তুলনায় অনেক কম দামে ফোন বিক্রি করলে সাবধানতা বজায় রাখা জরুরি। নকল ফোন সাধারণত কম দামে বিক্রি হয়।

কর্মব্যস্ত জীবনে শরীরচর্চার জন্য সময় বের করা অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। ভোরের আলসেমি কাটিয়ে ঘুম থেকে ওঠা কিংবা কাজের ফাঁকে ব্যায়াম করার মতো সময় অনেকের হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে তাদের মনে প্রশ্ন জাগে, রাতে বা সন্ধ্যায় ব্যায়াম করা কি আদৌ স্বাস্থ্যকর? দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল, রাতের শরীরচর্চা...
২ ঘণ্টা আগেমেঘ আর কাশফুল তো আছেই; খাবারের ঘ্রাণও জানান দেয়, শরৎ এসেছে। শহরে থাকুন আর গ্রামে, এই ঋতুতে নাকে লাগবে জ্বাল দেওয়া তালের রসের ঘ্রাণ। শরৎ এসেছে মানে তালের বড়া, পায়েস, পিঠা বা ক্ষীরের কথা মনে হবে কোনো উসকানি ছাড়াই।
৯ ঘণ্টা আগে
ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় সেদ্ধ ডিম প্রায় সবার পছন্দ। অনেকে সকালের তাড়াহুড়োয় সময় বাঁচাতে একসঙ্গে বেশ কয়েকটি ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেন। সাধারণ কাঁচা ডিমের চেয়ে সেদ্ধ ডিম দ্রুত পচনশীল। কারণ, সেদ্ধ করার ফলে ডিমের খোসার ভেতরের প্রাকৃতিক সুরক্ষা কবচ নষ্ট হয়ে যায়।
১০ ঘণ্টা আগে
ভাদ্রের তালপাকা গরমে নাজেহাল? তাহলে তাল দিয়েই তৈরি করে নিন প্রাণজুড়ানো দুই পদ, একেবারে ঠান্ডা ঠান্ডা। আপনাদের জন্য তালের এ দুটি খাবারের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১০ ঘণ্টা আগে