
ইনস্টাগ্রাম স্টোরি এখন শুধু ব্যক্তিগত মুহূর্ত ভাগাভাগির জায়গা নয়, বরং নিজের ভাবনা, সৃজনশীলতা ও স্টাইল প্রকাশের একটি মাধ্যম। শক্তিশালী ব্র্যান্ড, তারকা, প্রভাবশালী ব্যক্তি এবং সাধারণ ব্যবহারকারীরা—সবাই তাঁদের ফলোয়ারদের সঙ্গে খবর ও আপডেট শেয়ার করতে স্টোরির সাহায্য নেন। এই স্টোরিগুলোতে ব্যাকগ্রাউন্ড রং একটি গুরুত্বপূর্ণ উপাদান—যেটি ব্যবহারকারীর গল্পকে আরও জীবন্ত, আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে যখন আপনি শুধু টেক্সট বা স্টিকার দিয়ে কোনো স্টোরি বানাচ্ছেন, তখন ব্যাকগ্রাউন্ড রংই হয়ে ওঠে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু।
ইনস্টাগ্রামের স্টোরির ব্যাকগ্রাউন্ড রং দুভাবে পরিবর্তন করা যায়। প্রথমত, একক রঙের ব্যাকগ্রাউন্ড, আরেকটি হলো—গ্রেডিয়েন্ট (একাধিক রঙের সংমিশ্রণ)।
ইনস্টাগ্রামের ব্যাকগ্রাউন্ড রং নির্বাচন করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এবার স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপর আলতো করে চাপ দিয়ে ডান পাশে সোয়াইপ করুন।
৩. এর ফলে পোস্ট, স্টোরি এবং রিলস তৈরির পেজ দেখা যাবে।
৪. এখন নিচের দিকে অপশনগুলো থেকে স্টোরি অপশন নির্বাচন করুন।
৫. এবার বাঁ পাশের নিচের দিকে থাকা ‘গ্যালারি’ অপশনে ট্যাপ করুন।
৬. এবার ফোনের গ্যালারি থেকে যেকোনো ছবি নির্বাচন করুন।
৭. এখন ওপরের ডান দিকে থাকা ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৮. মেনু থেকে ‘ড্র’ বাটনে ট্যাপ করুন।
৯. নিচের দিকে এবার অনেকগুলো রঙের অপশন দেখা যাবে। অপশনগুলো ডান দিকে সোয়াইপ করলে আরও কিছু রং দেখা যাবে।
১০. যে ব্যাকগ্রাউন্ডের রং চান তার ওপর ট্যাপ করুন।
১১. রংটি নির্বাচন হলে বাঁ পাশে থাকা ড্রপারে তা দেখা যাবে।
১২. এবার স্ক্রিনের ওপরের ট্যাপ করলেই স্টোরির ব্যাকগ্রাউন্ড সেই রঙে পরিবর্তিত হবে।
এবার এই ব্যাকগ্রাউন্ডের ওপর ছবি, টেক্সট, স্টিকার যুক্ত করলে স্টোরি তৈরি করা যাবে। এরপর স্টোরিটি পোস্ট করা যাবে।
ইনস্টাগ্রামের ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট রং নির্বাচন করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন
২. এবার স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপর আলতো করে চাপ দিয়ে ডান পাশে সোয়াইপ করুন।
৩. এর ফলে পোস্ট, স্টোরি এবং রিলস তৈরির পেজ দেখা যাবে।
৪. এখন নিচের দিকে অপশনগুলো থেকে স্টোরি অপশন নির্বাচন করুন।
৫. এবার বাঁ পাশের নিচের দিকে থাকা ‘গ্যালারি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখন বাম পাশে থাকা ‘Aa’ অপশনে ট্যাপ করুন।
৭. এর ফলে গ্রেডিয়েন্ট রঙের একটি ব্যাকগ্রাউন্ড দেখা যাবে।
৮. গ্রেডিয়েন্ট রংটি পরিবর্তন করতে চাইলে ডান পাশের নিচের দিকে থাকা গোলাকার গ্রেডিয়েন্ট রঙের অপশনে ট্যাপ করুন।
এভাবে ট্যাপ করার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড ভিন্ন ভিন্ন গ্রেডিয়েন্ট দেখা যাবে। পছন্দমতো গ্রেডিয়েন্ট নির্বাচন করা হলে ছবি, টেক্সট, স্টিকার যুক্ত করলে স্টোরি তৈরি করা যাবে।

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৩ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
২১ ঘণ্টা আগে