
ফেসবুক রিলসের মাধ্যমে ব্যবহারকারীরা ছোট ভিডিও তৈরি করে তাঁদের মনের ভাব বা সৃজনশীলতা শেয়ার করতে পারেন। কখনো কখনো ভিডিও তৈরির পর সময়ের অভাবে সেগুলো মনমতো এডিট করা হয়ে ওঠে না। এমন পরিস্থিতিতে রিলসগুলো পোস্ট না করে সেগুলো সেভ করে রাখতে পারেন, যা পরে এডিট করতে পারবেন।
সেভ করা রিলসগুলো ড্রাফট ফোল্ডারে পাওয়া যায়। তবে অনেকে ড্রাফট ফোল্ডারটি কোথায় রয়েছে, তা জানেন না। তবে খুব সহজেই এই ফোল্ডার খুঁজে পাওয়া যায়। ফোল্ডারটিতে সব খসড়া রিলস থাকে।
ফেসবুকে রিলস ড্রাফট করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিল’ অপশনে ট্যাপ করুন।
৪. ছবি দিয়ে রিল তৈরির জন্য একটি বা একাধিক ছবি নির্বাচন করুন। একাধিক ছবি নির্বাচনের ক্ষেত্রে ‘সিলেক্ট মাল্টিপল’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর ছবিগুলোর ওপর ট্যাপ করে সেগুলো নির্বাচন করতে পারবেন।
ভিডিও রিল তৈরি জন্য গ্যালারির পাশে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। অপশনগুলো থেকে ‘ভিডিও’ বাছাই করুন। এর ফলে ফোনের গ্যালারিতে থাকা ভিডিওগুলো দেখা যাবে।
৫. এখন রিলসটি সেভ করার জন্য ডানপাশের ‘সেভ বাটনে’ ট্যাপ করুন।
ফলে স্বংয়ক্রিয়ভাবে রিলসটি ড্রাফট ফোল্ডারে সেভ হয়ে থাকবে। এরপর বাম পাশের ওপরের দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করে রিলস তৈরি পেজ থেকে বেরিয়ে যেতে পারবেন।
ফেসবুকের রিলসের ড্রাফট ফোল্ডার খুঁজে পাবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক চালু করুন।
২. এবার ওপরের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন ‘রিল’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন ওপরের দিকে থাকা ‘ড্রাফটস’ ফোল্ডারটি দেখতে পাবেন। এর ওপর ট্যাপ করুন। এখন সব খসড়া রিল এই ফোল্ডারে দেখা যাবে। পছন্দের রিলসের ওপর ট্যাপ করে রিলসটি এডিট করে পোস্ট করা যাবে।

বাংলাদেশে বসে ছাগল নিয়ে আমরা যতই হাসাহাসি করি না কেন, কেপ ভার্দের বেলায় হিসাবটা একেবারে ঠিক। সেই দ্বীপদেশটিতে আছে প্রতি দুজনের জন্য একটি ছাগল! আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা এক টুকরো বিস্ময় রিপাবলিক অব কেপ ভার্দে। অবশ্য দেশটি বিশ্বজুড়ে সংক্ষেপে কেপ ভার্দে নামে পরিচিত। বিশ্ব ফুটবলে দেশটি এখন...
১০ ঘণ্টা আগে
খিচুড়ি তো অনেক খাওয়া হলো, এই বৃষ্টির দিনে জিবে একটু ভিন্ন স্বাদ আনতে আপনি অনায়াসে তৈরি করে নিতে পারেন মিসরের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। আরবিতে একে বলা হয় ‘শাওরবাত আদস’। যার বাংলা অর্থ ডালের স্যুপ। এটি যেমন পুষ্টিকর, তেমনই তৈরি করাও সহজ। বৃষ্টির অলস সময়ে শরীর ও মন চাঙা করতে এই স্যুপের জুড়ি মেলা...
১৪ ঘণ্টা আগে
মানুষের শিকারের পেছনে ছোটার যে কালপর্ব, নৃবিজ্ঞানীরা মনে করেন, সে সময় পরিষ্কার নীল আকাশ ভালো আবহাওয়া আর খাবারের নিশ্চয়তা নির্দেশ করত। তাই বলা হয়, জীবনধারণের সেই সহজাত প্রবৃত্তি হাজার হাজার বছর পেরিয়ে আজও মানুষের মনে নীল রঙের প্রতি ভালোবাসা ধরে রেখেছে।
১৮ ঘণ্টা আগে
আমরা সবাই সাবান ব্যবহার করি। বেশির ভাগ সাবানে থাকে বিভিন্ন পশুর চর্বি। প্রসাধনী তৈরিতেও প্রচুর চর্বি প্রয়োজন। ফলে বিভিন্ন প্রাণীর চর্বি সংগ্রহ করা হয়। এসব প্রাণীর কোনো কোনোটির চর্বিতে যে কৃমি থাকে, তা বহু বছর জীবিত থাকতে পারে। এই চর্বি গরম করা হলেও কিছু কৃমি সক্রিয় থাকে।
১৯ ঘণ্টা আগে