
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ইনস্টাগ্রাম স্টোরি জনপ্রিয় একটি ফিচার। ছবি বা ভিডিওর সঙ্গে লোকেশন যুক্ত করলে সেটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে এবং ব্যবহারকারীর অবস্থান সহজেই বন্ধুদের জানানো যায়।
লোকেশন ফিচারের মাধ্যমে আপনার ফলোয়ারদের সঙ্গে পছন্দের কোনো রেস্টুরেন্টে বা ঐতিহাসিক জায়গাকে পরিচয় করিয়ে দিতে পারবেন। কয়েক মিনিটের মধ্যেই স্টোরিতে লোকেশন যুক্ত করা যায়।
ইনস্টাগ্রাম স্টোরিতে লোকেশন চালু করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এবার স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপর আলতো করে চাপ দিয়ে ডান পাশে সোয়াইপ করুন।
৩. এর ফলে পোস্ট, স্টোরি ও রিলস তৈরির পেজ দেখা যাবে।
৪. এখন নিচের দিকে অপশনগুলো থেকে স্টোরি অপশন নির্বাচন করুন।
৫. এবার বাঁ পাশের নিচের দিকে থাকা ‘গ্যালারি’ অপশনে ট্যাপ করুন।
৬. ফোনের গ্যালারি থেকে যেকোনো ছবি বা ভিডিও নির্বাচন করুন।
৭. এখন ওপরের দিকে থাকা ‘স্টিকার’ আইকনে ট্যাপ করুন।
৮. পরের স্টিকার পেজে স্ক্রল করে যেকোনো ‘লোকেশন’ অপশন নির্বাচন করুন।
৯. এখন ইনস্টাগ্রাম ফোনে লোকেশন চালু করার জন্য অনুমতি চাইবে। স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী এই অনুমতি দিন।
১০. এবার আপনার অবস্থানের ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে দেখাবে। লোকেশনটি নির্বাচন করুন। এ ছাড়া ওপরের দিকে সার্চ বক্সে টাইপ করেও কাঙ্ক্ষিত লোকেশন খুঁজে যেতে পারবেন এবং তা নির্বাচন করতে পারবেন।
১১. লোকেশন যুক্ত করা পর নিচের ডান দিকে থাকা তির চিহ্নে ট্যাপ করলেই স্টোরিটি পোস্ট হয়ে যাবে।

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৩ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
২১ ঘণ্টা আগে