Ajker Patrika

ছানার জর্দা

ছানার জর্দা

ঈদে খাবারদাবারের দারুণ আয়োজন থাকে সব বাড়িতে। কিন্তু একই খাবার বারবার না খেয়ে বরং তাতে কিছু নতুনত্ব আনা যায়। নতুন স্বাদ উৎসবের আনন্দ খানিক বাড়িয়ে দেবে। রেসিপি ও ছবি দিয়েছেন নাজিয়া ফারহানা

উপকরণ
ছানা ২ কাপ, ময়দা ১ টেবিল চামচ, কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ, বেসন ১ টেবিল চামচ, চিনি দেড় কাপ, এলাচি ২টি, দারুচিনি ১ ইঞ্চি লম্বা ১টি স্টিক, তেজপাতা ১টি, বিভিন্ন রকমের বাদাম, কিশমিশ, মোরব্বা, অরেঞ্জ ফুড কালার সামান্য, তেল ভাজার জন্য।

প্রণালি 
প্রথমে ছানার সঙ্গে ময়দা, কর্ন ফ্লাওয়ার, বেসন আর অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালো করে মথে নিতে হবে। এবার চিনির শিরার জন্য দেড় কাপ চিনির সঙ্গে ১ কাপ পানি, এলাচি, দারুচিনি ও তেজপাতা দিয়ে হালকা জ্বাল দিয়ে নামিয়ে রাখুন। এরপর চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিয়ে গরম করে নিন মাঝারি আঁচে। একটা ঝাঁজরি দিয়ে অল্প অল্প করে ছানা নিয়ে হাতের তালুতে ঘষে ঘষে তেলে ছাড়ুন। ২ থেকে ৩ মিনিট ছানাগুলো ভেজে তুলে ফেলুন। এভাবে সব ছানা দিয়ে জর্দা বানিয়ে শিরায় দিয়ে ৫-৬ মিনিট মাঝারি আঁচে জ্বাল দিন। এরপর শিরা থেকে তুলে ভালো করে ছেঁকে নিয়ে সার্ভিং ডিশে ঢেলে নিজের পছন্দমতো সাজিয়ে নিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত