৫১ বছর বয়সী হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ মনে করেন, দীর্ঘ মেয়াদি দাম্পত্যে বা সুখী দাম্পত্য জীবন কাটাতে স্বামী ও স্ত্রীর আলাদা বিছানা, এমনকি আলাদা বাড়ি থাকার বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত। এ বিষয়ে তিনি কিছু যুক্তিও দিয়েছেন।
সম্প্রতি ‘লিপস্টিক অন দ্য রিম’ পডকাস্টে আমন্ত্রিত হয়ে দাম্পত্য নিয়ে এমন দার্শনিক মন্তব্য করে বসেন ডিয়াজ। পডকাস্টের হোস্ট মলি সিমস এবং ইমিস গর্মলি যখন তাঁদের স্বামীদের নাক-ডাকা নিয়ে আলোচনা করছিলেন তখনই ডিয়াজ তাঁর মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আলাদা আলাদা বিছানাকে আমাদের স্বাভাবিকভাবে নেওয়া উচিত।’
শুধু বিছানাই নয়, এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর আলাদা আলাদা বাড়িও থাকতে পারে বলে মনে করেন ডিয়াজ। বিষয়টি বোঝাতে গিয়ে তিনি বলেন—‘আমার বাড়ি আছে, তোমারও বাড়ি আছে, মাঝখানে থাকবে আমাদের দুজনের বাড়ি। আমি আমার বিছানায় ঘুমাতে যাবো, তুমি তোমার।’
তবে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। স্বামী-স্ত্রীর মিলনেরও একটি উপায় করে দিয়েছেন হলিউড অভিনেত্রী। এই বিষয়টির সমাধানের জন্য ডিয়াজ যৌথ বাড়িতেই তৃতীয় আরেকটি বিছানার ধারণা দিয়েছেন—সেই বিছানাটিই হবে দুজনের একান্তে সময় কাটানোর উপায়।
তবে এমন ভাবনা মাথায় থাকলেও বিষয়টি এখনই নিজের জীবনে প্রয়োগ করার প্রয়োজন মনে করেননি ডিয়াজ। ২০১৫ সালে ‘গুড শার্লোত্তে’ ব্যান্ডের গিটারিস্ট ব্যাঞ্জি ম্যাডেনকে বিয়ে করেছিলেন তিনি। ২০১৯ সালে এই দম্পতির একমাত্র কন্যা র্যাডিক্সের জন্ম হয়।
এদিকে আলাদা বিছানায় কখনো কখনো সম্পর্ক উপকৃত হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরাও। এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সার্কেডিয়ান নিউরোসায়েন্সের অধ্যাপক রাসেল ফস্টারের ভাষ্যটি হলো—নাক ডাকার জন্য আলাদা কক্ষে স্থানান্তরিত হওয়া সম্পর্কে নতুনত্ব এনে দিতে পারে।
তিনি বলেন, ‘এটি একটি নতুন সম্পর্কের সূচনা যেখানে উভয়ই আদর্শভাবে সুখী হবেন, একে অপরের প্রতি আরও প্রতিক্রিয়াশীল হবেন, কম আবেগপ্রবণ হবেন, কম খিটখিটে হবেন। তাই আমি মনে করি না যে—যদি আপনার একটি আলাদা ঘুমানোর জায়গা থাকে তবে সেখানে আপনার ঘুমাতে দ্বিধা করা উচিত।’

বন্ধুদের সঙ্গে কিংবা ভার্চুয়াল দুনিয়ার অচেনা মানুষদের সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেকে একধরনের ‘ডেটিং বার্ন আউট’ বা ক্লান্তির শিকার হচ্ছেন। তবে ২০২৬ সালের এই সময়ে দেখা দিয়েছে সম্পর্কের নতুন ট্রেন্ড ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’। এ জন্য বদলে যাচ্ছে জেন-জি প্রজন্মের ভালোবাসার ধরন। সম্পর্কের শুরুতে কোনো রকমের...
৬ ঘণ্টা আগে
কোরবানির ঈদে এই রান্না প্রায় প্রতি বাড়িতেই হয়। যাঁরা প্রথমবার রান্না করার কথা ভাবছেন, তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৩ ঘণ্টা আগে
ঈদে গরুর মাংস তো নানাভাবে রান্না করা হয়। যাঁরা ঝাঁজালো খাবার খেতে পছন্দ করেন, তাঁরা ঈদের ছুটিতে এক দিন রান্না করতে পারেন আস্ত রসুন দিয়ে গরুর মাংসের ঝাল ভুনা। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৪ ঘণ্টা আগে
চলছে গ্রীষ্মের প্রচণ্ড গরমের সময়। সামনের দিনগুলোতে আরও গরম পড়বে। সঙ্গে মাঝেমধ্যে থাকবে গুমোট পরিবেশ। থাকবে এই রোদ, এই বৃষ্টি অবস্থা। অতিরিক্ত গরমের সময় ঘর ঠান্ডা রাখতে আমরা সাধারণত ফ্যান বা এয়ারকন্ডিশনারের ওপর নির্ভর করি। কিন্তু প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখা সম্ভব।
১৫ ঘণ্টা আগে