এই গরমে গোসলের পর বা ঘর থেকে বেরোনোর আগে একটুখানি সুগন্ধি মেখে না নিলেই নয়। বাইরে যখন গরম হাওয়া বইছে, তখন এই প্রসাধনীর প্রয়োজনটা একটু বেশিই বৈকি! ড্রেসিং টেবিলের অত্যাবশ্যক এই প্রসাধনী কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সব সময় ব্যবহারের জন্য খুব কড়া সুগন্ধি না কেনাই ভালো। শুধু রাতের অনুষ্ঠানে ব্যবহারের জন্য কড়া সুগন্ধি সংগ্রহে রাখা যেতে পারে।
কিছু কিছু ফ্লেভারের সুগন্ধির দাম একটু বেশি হয়। যেমন আপনি যদি জেসমিন ফ্লেভারের সুগন্ধি কিনতে চান, তবে একটু দাম দিয়েই কিনতে হবে। কারণ, পাঁচ মিলিয়ন জেসমিন ফুল থেকে তৈরি হয় মাত্র এক কিলোগ্রাম তেল! তারপরই তৈরি হয় আপনার পছন্দের সুগন্ধি। তবে সুলভ মূল্যে যদি এই সুগন্ধি পেয়ে যান, তাহলে বুঝতে হবে তা খাঁটি নয়।
অফিসে যদি কখনো ঘুম ঘুম লাগে, তাহলে বুঝতে হবে গোলাপের সুবাসযুক্ত সুগন্ধি ব্যবহার আপনাকে ছাড়তে হবে। সে ক্ষেত্রে কর্মস্থলে আসার আগে গোলমরিচের নির্যাস রয়েছে এমন সুগন্ধি স্প্রে করে নিন।
কেনার সময় সুগন্ধির বোতলের ছিপিতে যে ঘ্রাণ পাওয়া যায়; গায়ে মাখার পর ঠিক সেই ঘ্রাণ পাওয়া যায় না। এর কারণ, আমাদের ত্বকে যে ব্যাকটেরিয়া রয়েছে, তা সুগন্ধির আসল সুবাসকে বদলে দেয়।
সুগন্ধির বোতল তাপ ও সূর্যালোক থেকে দূরে রাখুন। ঠান্ডা ও অন্ধকার জায়গায় ভালো থাকবে আপনার প্রিয় সুগন্ধি।
সূত্র: গুড হাউস কিপিং

কনকনে ঠান্ডা, মুষলধারে বৃষ্টি কিংবা বরফে ঢাকা চারপাশ। নরওয়ের মানুষদের কাছে এমন আবহাওয়া খুবই স্বাভাবিক। তাই আবহাওয়া যেমনই হোক না কেন, ঘরের দরজা খুলে প্রকৃতির মাঝে বেরিয়ে পড়া নরওয়েজিয়ানদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।
৩ ঘণ্টা আগে
অফিস থেকে ফেরার পথে কয়েক কেজি আমড়া কিনে এনেছেন; প্রথমবারের মতো আমড়ার আচার যাঁরা তৈরি করবেন, তাঁদের জন্য সহজ একটি রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৫ ঘণ্টা আগে
সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য আমরা কত কিছুই না করি! ভিটামিন সি, রেটিনল বা হায়ালুরনিক অ্যাসিডের নাম এখন কম-বেশি সবার মুখে শোনা যায়। কিন্তু আপনি কি জানেন, নিখুঁত ত্বকের অন্যতম গোপন চাবি লুকিয়ে আছে ম্যাগনেশিয়ামে? শারীরবৃত্তীয় নানা কাজের পাশাপাশি আমাদের ত্বকের স্বাস্থ্য রক্ষায় ম্যাগনেশিয়াম...
৭ ঘণ্টা আগে
গত বছরের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। সন্তান জন্মের পর নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই ওজন বেড়েছে। চিবুকে, কোমরে সেই তীক্ষ্ণভাব নেই। নতুন মায়েদের ঠিক যেমন লাগে, ক্যাটরিনাও এর ব্যতিক্রম নন এখন।
১ দিন আগে