রাজধানী ঢাকার লালমাটিয়ার সহজপাঠ উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো হিপ্পো ইংলিশ অলিম্পিয়াড-২০২৫-এর প্রিলিমিনারি রাউন্ড। আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ৬ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা তাদের ইংরেজি ভাষার দক্ষতা যাচাই এবং বিকাশের সুযোগ পেল।
গতকাল শনিবার সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার আয়োজন করে ইতালিভিত্তিক গ্লোবাল হিপ্পো অ্যাসোসিয়েশন। ২০১৩ সাল থেকে হিপ্পো অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়ে আসছে গেটহাউস অ্যাওয়ার্ডসের সহযোগিতায়। এবারের আয়োজনে শুধু অংশ নিয়েছে ১২টি বিভাগে ভাগ করে নেওয়া প্রায় ২০০ জন শিক্ষার্থী।
প্রতিযোগিতার কাঠামো সাজানো হয়েছে আন্তর্জাতিক মান অনুযায়ী। কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অব রেফারেন্স ফর ল্যাংগুয়েজেস (সিইএফআর) অনুসরণ করে এটিকে ১২টি স্তরে ভাগ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিজেদের ভাষাজ্ঞান সুনির্দিষ্টভাবে পরিমাপ করতে পারে।
এই প্রাথমিক রাউন্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী মে-জুনে অনুষ্ঠেয় ন্যাশনাল রাউন্ডে অংশ নেবে। এরপর সেখান থেকে বাছাই হওয়া প্রতিযোগীরা জুলাই মাসে ভিয়েতনামে অনুষ্ঠেয় সেমিফাইনালে এবং শেষ পর্যন্ত সেপ্টেম্বর-অক্টোবরে ইতালিতে অনুষ্ঠেয় ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পাবে।
সহজপাঠ উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ মোমেনা বেগম জানান, ‘গতবারের ইংরেজি অলিম্পিয়াডের আয়োজন বেশ ভালো এবং উৎসাহব্যঞ্জক ছিল; যা আমাদের শিশুদের অনেক উৎসাহ জুগিয়েছে। তাই আমরা এবারও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এর মধ্য দিয়ে শিশুরা নিজেদের বিদ্যালয়ের বাইরেও অন্য বিদ্যালয়ের শিশুদের সম্পর্কে ধারণা পায়।’

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৮ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১২ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৩ ঘণ্টা আগে