
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের (ডাকসু) ‘পথনকশা’ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম পান্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পথনকশার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মে মাসের প্রথমার্ধেই প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ এবং নির্বাচন কমিশন গঠন করা হবে। মাসের মাঝামাঝিতে কমিশন ভোটার তালিকা প্রস্তুত করে ফেলবে। তারপর নির্বাচন কমিশনার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে উপাচার্যের সম্মতিতে নির্বাচনের সময়সূচি ঘোষণা করবে।
এই পথনকশায় ডাকসু-সংক্রান্ত তিনটি কমিটির কাজের অগ্রগতি জানানো হয়। গঠনতন্ত্র সংস্কার কমিটি এ পর্যন্ত ছয়টি বৈঠক করে সবার মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চূড়ান্ত করেছে। সংস্কার হওয়া গঠনতন্ত্র ইতিমধ্যে ছাত্রসংগঠনগুলো এবং অংশীজনদের পাঠানো হয়েছে। এটি এখন সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় আছে।
আচরণবিধি-সংক্রান্ত কমিটি ছাত্রসংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকসহ অংশীজনদের নিয়ে সাতটি বৈঠক করে আচরণবিধি চূড়ান্ত করেছে। চূড়ান্ত আচরণবিধিও সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় আছে।
এ ছাড়া পরামর্শ কমিটিও ইতিমধ্যে প্রয়োজনীয় ৯টি আলোচনা সভা সম্পন্ন করেছে। এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যেই এই কমিটি তাদের কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করবে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৮ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১২ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৩ ঘণ্টা আগে