জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৪ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৩ এপ্রিল ২০২৫) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী এই ভর্তি পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষা ২১ দিন পেছানো হলো। তবে ভর্তি পরীক্ষা পেছানোর কোনো নির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, এর আগে ফলাফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোয় স্নাতক প্রথম বর্ষে ভর্তির সুযোগ থাকলেও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
গত ২০ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে জানানো হয়, ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের হবে। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে মোট ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের এবং পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।
২১ জানুয়ারি থেকে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। প্রাথমিক আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি। পরে ১৬ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি-ইচ্ছুক আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফরম পূরণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। শিক্ষার্থীরা ২৭ এপ্রিলের মধ্যে কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা সরাসরি নগদ টাকা জমা দিয়ে ফি পরিশোধ করার সুযোগ পাবেন। ২৮ এপ্রিল পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ অনলাইনে শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফরম নিশ্চায়ন করার সুযোগ পাবে।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৮ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১২ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৩ ঘণ্টা আগে