
ইউটিউবে ‘ইশক ভিশক রিবাউন্ড’ চলচ্চিত্রে দর্শন রাভালের গাওয়া ‘সোনি সোনি’ গানটি এখন পর্যন্ত কত মিলিয়ন ভিউ পেয়েছে, তার হিসেব পরে। আগে রোহিত সারাফের কথায় আসি। হালের হার্টথ্রব এই গানটির জন্যই যেন হাজারো তরুণীর মন কেড়ে নিয়েছেন। ঘোর লাগা চাউনি তো বটেই, পোশাক আশাকেও দারুণ ফিটফাট তিনি। আশপাশে ঘাড় ঘোরালেই দেখবেন এই তারকার জন্য দিওয়ানা হয়ে যাওয়া কিশোরীদের মন জোগাতে কিশোর, এমনকি তরুণেরাও চুলটা আঁচড়ে নিচ্ছেন, হাতে ওভারসাইজড ব্রেসলেট জড়িয়ে নিচ্ছেন রোহিত সারাফের মতোই।
ফ্যাশন স্টেটমেন্টের প্রসঙ্গে রোহিত সারাফের কাছে প্রথম গুরুত্ব পায় ‘আরাম’। ওটিটি সিরিজ ‘মিসম্যাচড’ এর এই অভিনেতা বরাবরই দেখিয়েছেন, বোল্ড আউটফিটের সঙ্গে আরামকে কী করে সন্ধি করা যায়। মানে ট্রেন্ড আর আরাম এই দুইয়ের সম্মিলনই হলো রোহিত সারাফের ফ্যাশন ধারণা।





সূত্র: ফিল্মবিট
ছবি: ইনস্টাগ্রাম ও ফেসবুক

পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
১ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১৯ ঘণ্টা আগে
খেসারির ডাল ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, কাঁচা মরিচের কুচি ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া আধা চা-চামচ করে, লবণ স্বাদমতো, বেকিং পাউডার আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ এবং সয়াবিন তেল পরিমাণমতো।
২১ ঘণ্টা আগে
ফাল্গুনের শুষ্ক ও গরম আবহাওয়ায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকায় শরীর দ্রুত পানিশূন্য বা ডিহাইড্রেটেড হয়ে পড়ার ঝুঁকি থাকবে এবার। শরীরে পানির অভাব মানে অবসাদ, মাথাব্যথা ও ঝিমুনি ভাব। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত এমন খাদ্যাভ্যাস ও কৌশল মেনে চলা জরুরি, যা আপনাকে সারা দিন...
১ দিন আগে