স্বভাবে অলস, অথচ গাছপ্রেমী; এমন মানুষদের অফিসের ডেস্কে, ড্রয়িংরুমে কিংবা বেড সাইড টেবিলে যে উদ্ভিদ শোভা পায়, তার নাম লাকি ব্যাম্বু। সহজে মাটি অথবা পানিতে বেড়ে ওঠা এই উদ্ভিদ আমাদের দেশেও ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে গত ১০ বছরে।
চীনের ফেং শুই মতে, লাকি ব্যাম্বু ঘরে বা অফিসের ডেস্কে রাখলে সমৃদ্ধি বয়ে আনে। তবে সমৃদ্ধির আশায় না হলেও সহজে যত্ন নেওয়া যায় এবং ঘরের সৌন্দর্য বাড়ে বলে অনেকে ইনডোর প্ল্যান্ট হিসেবে এই ছোট্ট উদ্ভিদ ঘরে রাখেন। তবে মাটিতে বা পানিতে—কোথায় এটি বেড়ে উঠছে, তার ওপর নির্ভর করে লাকি ব্যাম্বুর যত্ন কেমন হবে। আবার বারান্দায় না রেখে যদি ঘরে বা অফিসের ডেস্কে রাখেন, তাহলে কিন্তু যত্নটা ভিন্ন হবে।
টবের মাটিতে বেড়ে উঠলে
টবের মাটিতে লাকি ব্যাম্বু থাকলে রোদ আসে, বারান্দার এমন কোনো জায়গায় রাখতে হবে। তবে সরাসরি কড়া রোদে রাখা যাবে না। তাতে এর পাতা দ্রুত হলুদ হয়ে গিয়ে মরে যাওয়ার আশঙ্কা বাড়তে পারে। যেহেতু লাকি ব্যাম্বুর বেড়ে ওঠার জন্য কিছুটা উজ্জ্বল আলোর প্রয়োজন, তাই ঘরে রাখলে একে জানালার পাশে আলো-বাতাস পূর্ণ জায়গায় রাখুন। ঘরে সেভাবে আলো না ঢুকলে অথবা অফিসের ডেস্কে রাখলে, দিনের একটি নির্দিষ্ট সময় বারান্দায় রেখে আসুন, পরে আবার ডেস্কে এনে রাখতে পারেন। এর ফলে আলো-হাওয়ায় এটি সতেজ থাকবে।
এবার আসা যাক, কতটা পানি দেবেন। লাকি ব্যাম্বু যে টবে থাকবে, তার মাটিতে যেন পানি কোনোভাবে না জমে। মাটি ভেজা থাকলেই হলো, পানি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই।

পানিতে বাড়লে
লাকি ব্যাম্বু পানিতেও বেড়ে ওঠে। তবে জেনে রাখা ভালো, পানিতে এটি রাখলে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। পানিতে ক্লোরিন থাকলে তাতে লাকি ব্যাম্বু না রাখাই ভালো। চেষ্টা করুন বেসিন থেকে পানি না নিয়ে মিনারেল ওয়াটারে এটি ভিজিয়ে রাখার। খেয়াল রাখতে হবে, শিকড়ের থেকে পানির উচ্চতা যেন মোটামুটি এক ইঞ্চি হয়। এর শিকড় যদি লাল রঙের থাকে, তাহলে বুঝবেন, সেটি সুস্থ রয়েছে। এক সপ্তাহ পরপর অবশ্যই এই পানি বদলে জার ধুয়ে আবার নতুন করে মিনারেল ওয়াটার ভরে রাখতে হবে।
জেনে রাখা ভালো
একটু উষ্ণ জায়গায় লাকি ব্যাম্বু ভালো থাকে। ১৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই উদ্ভিদের জন্য আদর্শ। অতিরিক্ত ঠান্ডায় এটি মরে যেতে পারে। তাই অফিসে এসি রুমে গাছ রাখলে তা প্রতিদিন কিছুক্ষণের জন্য বারান্দায় হালকা রোদে রাখতে হবে।
সূত্র: দ্য স্প্রাউস, প্রো ফ্লাওয়ারস

বিদেশি রান্নায় মিষ্টি ও টক স্বাদের মেলবন্ধন নতুন কিছু নয়। তবে ডালিমের টক-মিষ্টি স্বাদ আর আখরোটের ঘ্রাণে চিকেন রান্নার এমন আয়োজন বেশ ব্যতিক্রম। ইরানের ঐতিহ্যবাহী খাবার ফেসেনজান ঠিক এমনই একটি পদ। মুরগির মাংস ৫০০ গ্রাম, আখরোট দেড় কাপ, পেঁয়াজ ১টি, তেল ১ টেবিল চামচ, হলুদ ১ চা-চামচ, দারুচিনি ১ টুকরা...
৩ ঘণ্টা আগে
ঘর হলো আমাদের শান্তির আশ্রয়। যেখানে সব ক্লান্তি ভুলে স্বস্তি খুঁজি। তবে লালন করা কিছু ভুল সজ্জার কারণে অনেক সময় সেই শান্তির জায়গা অশান্ত বা বিষাদময় হয়ে উঠতে পারে। আবহাওয়ার পরিবর্তন বা ঋতুবদলের এই সময়ে তাই বেডরুমের চেনা রূপ বদলে ফেলার উপযুক্ত সুযোগ। শরতের শুরুতে তাই নতুন করে সাজিয়ে তুলুন অন্দরমহল...
৫ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে ইদানীং একটি ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একে বলা হচ্ছে ওর্থ দ্য মানি ট্রেন্ড। এতে ক্রিয়েটররা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এমন ৫টি জিনিস বা সেবার তালিকা শেয়ার করছেন, যা তাঁদের মতে ‘পয়সা উশুল’ বা ওর্থ দ্য মানি। বিলাসবহুল স্কিন কেয়ার, ডিজাইনার হ্যান্ডব্যাগ থেকে...
৭ ঘণ্টা আগে
বারবিকিউ মানেই আমাদের কাছে তা হতে হবে মুরগি কিংবা গরুর মাংস। তবে চাইলে বাড়িতে সবজি দিয়েও বারবিকিউর স্বাদে খাবার বানিয়ে খেতে পারেন। সবজিপ্রেমীদের জন্য বিবিকিউর স্মোকি, মিষ্টি ও ঝাল স্বাদের স্মোকি বিবি ক্যু সুইট পটেটো অ্যান্ড চিকপি ট্যাকো হতে পারে দারুণ একটি খাবার।
৯ ঘণ্টা আগে