বর্ষার মধ্য়ভাগে যখন তখন আকাশ ভেঙে বৃষ্টি নামবে এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু বৃষ্টিতে যেন বিপাকে না পড়তে হয় তাই নিজেরও তো কিছু প্রস্তুতি থাকা চাই নাকি? সাধারণত এ সমটায় নারীরা একটু বড় ব্যাগই সঙ্গে নেন। কারণ বৃষ্টির পানি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে দুয়েকটা বাড়তি জিনিস তো সঙ্গে নেওয়ার দরকার পড়ে। বর্ষাকালে কী কী রাখবেন তা জেনে নিন এক নজরে।
সকালে রোদ দেখলেও ব্যাগে ছাতা বা রেইনকোট রাখা উচিত কারণ এ সময় হুট করে বৃষ্টি হবার সম্ভবনা থাকে। বাজারে পকেট ছাতা পাওয়া যায় এতে পকেটে কিংবা ব্যাগের সাইডে ছাতা রেখে দেয়া যায় এতে ছাতা হারিয়ে যাওয়ার সম্ভবনা থাকে না আবার ক্যারি করাটাও সহজ হয়।
হারমনি স্পার স্বত্ত্বাধিকারী ও লাইফস্টাইল এক্সপার্ট রহিমা সুলতানা রিতা বলেন, ‘কাজে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টির কবলে পড়লে মেকআপ যেহেতু নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে সেহেতু গন্তব্য়ে পৌঁছে যেন টাচআপ করে নেওয়া যায় তাই ব্যাগে ফেস পাউডার, কাজল ও লিপস্টিক রাখতে হবে। তাছাড়া বৃষ্টির পানির সংস্পর্শে আসার ফলে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে তাই পরিচ্ছন্নতার জন্য ব্যাগে ক্লিনজার ও ময়শ্চারাইজার রাখতে হবে।’
ব্যাগে ছোট সাইজের তোয়ালে বা রুমাল রাখা উচিত। যাতে করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে মাথা এবং চুল মুছে নেয়া যায়।
বৃষ্টির সময় রাস্তাঘাটে কাদা জমে থাকে এতে অনেক সময় জুতা নষ্ট হয়ে যায় কিংবা বৃষ্টির পানিতে ব্যাগ ভিজে যেতে পারে সে ক্ষেত্রে চট করে বের করে জুতা এবং ব্যাগ মুছে নিতে ব্যাগে টিস্যু রাখতে হবে।
বর্ষার সময় পানিবাহিত রোগের প্রবণতা বেড়ে যায়। যেখানে সেখানের অস্বাস্থ্যকর পানি পান করার ফলে ডায়রিয়া, জন্ডিস টাইফয়েড এর মত নানা ধরনের রোগ হতে পারে। সে ক্ষেত্রে বাসা থেকে বের হবার আগে ব্যাগে অবশ্যই একটি বিশুদ্ধ পানির বোতল পুরে নিন।
ব্যাগে দুয়েকটা বড় পলিব্যাগ রাখতে পারেন যাতে অতিবৃষ্টিতে ফোন, ওয়ালেট ও কাঁধব্যাগটাও পলিব্যাগে মুড়িয়ে নেওয়া যায়। এছাড়া দুয়েকটা মেকআপ আইটেম ও একটা পাতলা বাড়ি কাপড় তো রাখতেই পারেন।

মেঘলা দিনে কোনো তাড়াহুড়ো ছাড়াই যাঁরা একটা স্লো মর্নিং শুরু করতে পারেন, তাঁদের ভাগ্য়বানই বলা চলে। ঘরে ঠান্ডা হাওয়া বইতে দিয়ে স্পিকারে পছন্দের গান শুনতে শুনতে যাঁরা ভাবছেন, কী করে কাটাই এই মেঘলা দিন, তাঁরা ঘরেই সুন্দরভাবে দিনটি উপভোগের এই উপায়গুলো...
১০ ঘণ্টা আগে
ঝিঙে খাওয়ার উপযুক্ত সময় এখন। বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন আকারের ঝিঙে। কচি দেখে কিনে নিন। তারপর রেঁধে ফেলুন চিংড়ি দিয়ে এর দারুণ এক পদ। আপনাদের জন্য রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৩ ঘণ্টা আগে
সকালে ঘুম থেকে উঠেই মনে হবে আপনিই এই পাড়ার ‘বাজেট সুপারম্যান’। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অফিসের বসের ই-মেইল বা গিন্নির বাজারের ফর্দ আপনার সেই সুপারহিরো ইগোতে পিন ফুটিয়ে দেবে। আজ আপনার কর্মদক্ষতা দারুণ থাকবে, তবে সেটা প্রশংসার চেয়ে বেশি খাটুনি ডেকে আনবে।
১৭ ঘণ্টা আগে
চার্জিং কেব্ল দ্রুত নষ্ট হয়ে যাওয়া এখনকার জীবনের এক বিরক্তিকর সমস্যা। বর্তমানে আমরা ১০০ থেকে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করছি। আগের সেই সাধারণ কেব্ল এখন আর নেই। এটি একটি জটিল ইলেকট্রনিক উপাদানে পরিণত হয়েছে। ক্যালিফোর্নিয়া বা মেরিল্যান্ডের গবেষণাগার থেকে শুরু করে সাধারণ...
১৮ ঘণ্টা আগে