আপনি কি সিঙ্গেল? শত চেষ্টা করেও জুটে না সঙ্গী? কি হতে পারে এর কারণ? আপনার ব্যক্তিত্বের জন্যই কী এই দশা? সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। গবেষণায় বলা হচ্ছে, ব্যক্তিত্বের তিন বৈশিষ্ট্যের কথা, যা আজীবন একা থাকার সঙ্গে গভীরভাবে জড়িত। এই বৈশিষ্ট্যগুলো কি আপনার মধ্যেও আছে? চলুন নিজেকে নতুনভাবে যাচাই করা যাক।
জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সিঙ্গেল ও সম্পর্কে থাকা মানুষের জীবনের সন্তুষ্টি ও ব্যক্তিত্বের ‘বিগ ফাইভ’ বৈশিষ্ট্যের ওপর একটি তুলনামূলক গবেষণা চালিয়েছেন।
ফলাফলে দেখা গেছে, সিঙ্গেল মানুষেরা তুলনামূলক কম বহির্মুখী, কম যত্নশীল এবং নতুন অভিজ্ঞতার প্রতি কম আগ্রহী। গবেষণায় আজীবন সিঙ্গেল মানুষদের জীবনে সন্তুষ্টি স্কোরও ছিল কম।
গবেষণা দলের সদস্য জুলিয়া স্টার্ন বলেন, ‘আজীবন একা থাকা মানুষদের মধ্যে নানা পার্থক্য রয়েছে। এ ধরনের মানুষদের প্রতি আমাদের বিশেষ যত্নশীল হওয়া দরকার। কেউ নিয়মিত খোঁজখবর নিলে এটি তাঁদের জন্য সহায়ক হতে পারে।’
এর আগে, অনেক গবেষণাই একাকীত্বের প্রভাব নিয়ে কাজ করেছে। তবে একাকীত্বের সংজ্ঞায় পার্থক্যের কারণে ফলাফলেও বৈচিত্র্য এসেছে। অনেক গবেষণায় অংশগ্রহণকারীদের বর্তমান সম্পর্ক অবস্থাকেই বিবেচনা করা হয়েছে, তাঁদের পূর্ববর্তী সম্পর্কের ইতিহাস নয়।
এই সমস্যার সমাধানে গবেষকরা ৫০ বছরের বেশি বয়সী ৭৭ হাজারের বেশি মানুষকে পাঁচটি দলে ভাগ করে পরীক্ষা চালিয়েছেন। দলগুলো ছিল, বর্তমানে সম্পর্কে থাকা, কখনো সঙ্গী না থাকা, সারাজীবন অবিবাহিত, দীর্ঘদিন ধরে সিঙ্গেল ও আজীবন একা।
অংশগ্রহণকারীদের জীবনের সন্তুষ্টি ও ব্যক্তিত্বের ‘বিগ ফাইভ’ বৈশিষ্ট্যের ওপর জরিপ করা হয়েছে। এসব বৈশিষ্ট্য হলো—বহির্মুখিতা, নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহ, যত্নশীলতা, সহযোগিতা ও আবেগপ্রবণতা।
ফলাফলে দেখা গেছে, যারা কখনো দীর্ঘমেয়াদি সম্পর্কে জড়ায়নি তাঁদের মধ্যে বহির্মুখিতা, নতুন অভিজ্ঞতার প্রতি আগ্রহ এবং জীবন সন্তুষ্টির স্কোর তুলনামূলক কম ছিল। গবেষণায় সংস্কৃতি, লিঙ্গ এবং বয়সের মধ্যে পার্থক্যও উঠে এসেছে।
বিয়ের সঙ্গে জীবনের সন্তুষ্টির সম্পর্কে গবেষণায় এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। দেখা গেছে, যেসব দেশে বিয়ের হার বেশি, সেখানে একাকীত্ব ও জীবনে সন্তুষ্টির মাত্রা আরও কম।
তবে সিঙ্গেল নারীরা সিঙ্গেল পুরুষদের তুলনায় বেশি জীবন সন্তুষ্ট। অন্যদিকে বয়স্ক সিঙ্গেল মানুষেরা মধ্যবয়সী সিঙ্গেলদের তুলনায় বেশি সুখী।
গবেষকেরা নিশ্চিতভাবে বলতে পারছেন না যে, ব্যক্তিত্বের এসব পার্থক্য মানুষের সম্পর্ক শুরু করার প্রবণতার কারণে নাকি দীর্ঘমেয়াদি সম্পর্কের প্রভাবে হয়ে থাকে। তবে প্রমাণগুলো সঙ্গী নির্বাচনের প্রভাবের দিকেই ইঙ্গিত করছে।
স্টার্ন বলেন, ‘বহির্মুখী ব্যক্তিরা সম্পর্ক শুরু করার ক্ষেত্রে বেশি সম্ভাবনাময় বলে প্রমাণিত হয়েছে।’

দৈনন্দিন জীবনে কেনাকাটা করতে গিয়ে কিংবা রেস্তোরাঁয় খেতে বসে আমরা কত খাবারই না অপচয় করি। কিন্তু আপনি কি জানেন, এই খাদ্য অপচয় রোধে আইন করে পৃথিবীতে এক অবিশ্বাস্য বিপ্লব ঘটিয়েছে ফ্রান্স? বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা সুপারমার্কেটগুলোর ভালো খাবার ফেলে দেওয়া বা নষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
৭ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ান রোমেরো বললে অনেকে না-ও চিনতে পারেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডারকে। কিন্তু যদি বলা হয় ‘কুটি রোমেরো’ তাহলে বেশির ভাগ ফুটবলপ্রেমী চিনবেন তাঁকে। হ্যাঁ, আপনাদের প্রিয় কুটি রোমেরোর পুরো নাম ক্রিস্টিয়ান রোমেরো। তবে আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সার্জিও রোমেরোর সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলবেন না
৯ ঘণ্টা আগে
২০৪০ সালের মধ্যে ১৮টি ভিন্ন খাতে ১ কোটি এআই-চালিত রোবট মোতায়েনের ঘোষণা দিয়েছে জাপান। এই ঐতিহাসিক রোবোটিকস অভিযানের জন্য দেশটির সরকার আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬ দশমিক ১ বিলিয়ন ডলার তহবিল বরাদ্দ করেছে।
১১ ঘণ্টা আগে
লিওনেল মেসির স্ত্রী! আন্তোনেলা রোকুজ্জো এই পরিচয়ে পরিচিত হলেও তিনি নিজেই আসলে মডেল হিসেবে বিখ্যাত ও সফল। রোকুজ্জো টিফানি অ্যান্ড কোং ও অ্যাডিডাসের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন এবং পল ম্যাককার্টনির ফ্যাশন ডিজাইনার কন্যা স্টেলা ম্যাককার্টনির সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন।
১৩ ঘণ্টা আগে