
টেসলা, স্পেসএক্স, নিউরালিংক, এক্সএআই ও দ্য বোরিং কোম্পানির প্রধান নির্বাহী মাস্ককে ঘিরে রহস্যের কমতি নেই। এই বিশাল কর্মভারের মাঝেও তিনি প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি চালু করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলছেন, আবার কখনো হয়ে উঠছেন রাজনৈতিক পরামর্শদাতা। তবে সবকিছু তিনি সামলান কীভাবে, নিয়ে মনে প্রশ্ন আসতেই পারে।
এর উত্তর খুঁজতে গেলে বারবার উঠে আসে একটি সহজ অথচ শক্তিশালী কৌশল—‘ফাইভ মিনিট রুল’ বা ‘৫ মিনিটের নিয়ম’।
‘ফাইভ মিনিট রুল’
ইলন মাস্কের সময় ব্যবস্থাপনার গোপন রহস্য হলো তাঁর দিনটিকে পাঁচ মিনিটের ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। অধিকাংশ মানুষ যেখানে ঘণ্টা বা আধা ঘণ্টার ভিত্তিতে কাজ পরিকল্পনা করে, মাস্ক সেখানে প্রতিটি পাঁচ মিনিটের ব্লকে নির্দিষ্ট একটি কাজ বরাদ্দ করেন।
উদাহরণ হিসেবে বলা যায়—
এই কৌশলে সময়ের একটুও অপচয় হয় না, মনোযোগ ছড়ায় না, আর প্রতিটি মুহূর্তে লক্ষ্য থাকে স্পষ্ট।
মাস্ক প্রতিটি কাজের জন্য মাত্র পাঁচ মিনিট রাখেন যে কারণে—
বর্তমান যুগে মনোযোগের সবচেয়ে বড় শত্রু হলো সামাজিক যোগাযোগমাধ্যম, আকস্মিক আলোচনা, আর অবসাদ। পাঁচ মিনিটের এই নিয়ম কাজে লাগিয়ে মাস্ক নিজেকে সব সময় উজ্জীবিত ও মনোযোগী রাখেন।
এর সুফলগুলো হলো—
সময় অপচয় রোধ: মাত্র পাঁচ মিনিট সময় থাকলে গড়িমসি বা দীর্ঘ চিন্তায় সময় নষ্ট হওয়ার সুযোগ কমে।
চূড়ান্ত মনোযোগ: ছোট সময়ের চাপ আপনাকে সম্পূর্ণভাবে কাজের মধ্যে ডুবিয়ে দেয়।
সিদ্ধান্ত ক্লান্তি কমে: প্রতিটি কাজ আগে থেকেই নির্ধারিত, তাই কী করবেন, তা ভাবতে হয় না।
অবিরাম গতি: ফ্রেশ থাকার জন্য কাজের ধরন বদলানো হয় বারবার।
দ্রুত ফলাফল: স্বল্প সময়ের মধ্যে দ্রুত সমাধান খুঁজে বের করা সহজ হয়।
ইলন মাস্ক প্রতিদিন এই নিয়ম পালন করেন যেভাবে—
বিভিন্ন সাক্ষাৎকার ও জীবনী থেকে জানা যায়, মাস্কের দিন শুরু হয় সকাল ৭টায়—ব্যক্তিগত যত্ন, ই-মেইল দেখা ও ক্যালেন্ডার পর্যালোচনা করে। সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত চলে পাঁচ মিনিটভিত্তিক সেশন—যার মধ্যে থাকে ইঞ্জিনিয়ারিং মিটিং, প্রোডাক্ট ডিজাইন, লজিস্টিক আপডেট কিংবা সমস্যা সমাধান।
মাঝেমধ্যে তিনি এক অফিস থেকে আরেক অফিসে যান ব্যক্তিগত বিমানে, যেখানে চলতে থাকে ফোন কল কিংবা ডেটা বিশ্লেষণ। দুপুরের খাবারও দ্রুত শেষ করেন—অনেক সময় কাজ করতে করেই খেয়ে নেন।
বিকেল ও সন্ধ্যায় আবার শুরু হয় পাঁচ মিনিটের ব্লকে ভাগ করা কাজ—যেমন এক্স-এর কোডিং রিভিউ, নিউরালিংকের গবেষণা, স্পেসএক্সের লঞ্চ পরিকল্পনা।
পারিবারিক সময় ও বিশ্রামও মাস্ক পূর্বনির্ধারিত সময়সূচিতে রাখেন।
এই নিয়ম আপনার জীবনে যেভাবে কাজে লাগবে
১. কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন। দিনের তিনটি গুরুত্বপূর্ণ কাজ বেছে নিন—যতটা সম্ভব নির্দিষ্ট করে। যেমন—‘কোনো প্রজেক্টে নিয়ে কাজ করব’–না বলে কর্মপরিকল্পনায় লিখুন ‘প্রস্তাবনার ৩০০ শব্দ লিখব’।
২. কাজগুলো ৫ মিনিটের ছোট ছোট ধাপে ভাগ করুন। যেমন—‘ই-মেইল ড্রাফট লেখা’, ‘এক্সেল কলাম রিভিউ, ‘৩টি স্লাইডের খসড়া তৈরি।
৩. টাইমার ব্যবহার করুন। মোবাইল, স্মার্টওয়াচের অ্যাপে পাঁচ মিনিট সেট করে কাজ করুন।
৪. বিরতির পরিকল্পনাও রাখুন। মাঝেমধ্যে ৫ মিনিটের বিশ্রামও রাখুন—ক্যাজুয়াল সোশ্যাল মিডিয়া চেক বা কফি বিরতির জন্য। এতে ক্লান্তি আসে না।
৫. নিয়মিত পর্যালোচনা ও পরিবর্তন আনুন। প্রথম দিনেই পারদর্শী হওয়া জরুরি নয়। প্রতিদিনের অভিজ্ঞতা অনুযায়ী নিয়মটি সামঞ্জস্য করুন।
এই নিয়মের সুফল হলো—

পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা...
২ ঘণ্টা আগে
প্রাচীন আয়ুর্বেদে নাভিতে ঘি মাখার উপকারিতার কথা বলা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে ঘিকে বলা হয় ‘অমৃত’। আয়ুর্বেদ শাস্ত্রমতে, নাভি আমাদের শরীরের শক্তি ও প্রাণের কেন্দ্রবিন্দু। তাই প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে নাভিতে ঘি দেওয়াকে শরীর নিরাময়ের এক শক্তিশালী মাধ্যম মনে করা হয়। আয়ুর্বেদ মতে, ঘিয়ের পুষ্টিকর উপাদান...
৪ ঘণ্টা আগে
চলতি সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে টাইপ সি প্যারেন্টিং। এই পদ্ধতিতে সন্তানের আবেগপ্রবণ বুদ্ধিমত্তা এবং মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই পদ্ধতিতে অভিভাবকেরা সন্তানের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার বদলে তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং আবেগ প্রকাশ করতে উৎসাহিত করেন। এই প্যারেন্টিংয়ের নাম যেহেতু...
১৭ ঘণ্টা আগে
কর্মব্যস্ত জীবনে শরীরচর্চার জন্য সময় বের করা অনেকের জন্য বড় চ্যালেঞ্জ। ভোরের আলসেমি কাটিয়ে ঘুম থেকে ওঠা কিংবা কাজের ফাঁকে ব্যায়াম করার মতো সময় অনেকের হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে তাদের মনে প্রশ্ন জাগে, রাতে বা সন্ধ্যায় ব্যায়াম করা কি আদৌ স্বাস্থ্যকর? দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল, রাতের শরীরচর্চা...
১৯ ঘণ্টা আগে