
ডিজনিল্যান্ড এমন একটি পার্ক, যা সরাসরি নিয়ে যায় শৈশবের রঙিন স্মৃতির ভিড়ে। ডিজনির গল্পগুলোতে ছিল রাজা রানি, কথা বলতে পারা পশু, পাখি, গাছ। একেবারে রঙিন আর আকাঙ্ক্ষিত একটি জীবন। যেখানে কষ্টের পরের সুখটা সবাই উপভোগ করতে পারত। গল্প পড়া শেষ হতো একটা লাইন দিয়ে—অবশেষে তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগল। সেই গল্পের জায়গা আর চরিত্রগুলো পাওয়া যায় ডিজনিল্যান্ডে। কখনো কি ভেবে দেখেছেন, আপনার শৈশবের প্রিয় কোনো স্মৃতি যদি একটি আস্ত গাছের শিকড়ে চিরকালের জন্য বন্দী হয়ে যায়, তাহলে কেমন হয়? সম্প্রতি ডিজনিল্যান্ডের বিখ্যাত ‘ডি ২৩’ প্রদর্শনীতে ঠিক এমন এক জাদুকরি দৃশ্যের দেখা মিলেছে।
হাজার হাজার ভক্ত ছোট ছোট ইনডেক্স কার্ডে ডিজনিল্যান্ডকে ঘিরে তাঁদের রঙিন স্মৃতির কথা লিখে জমা দিয়েছেন। ডিজনি কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণাধীন নতুন কোকো রাইডের জন্য যেসব গাছ লাগানো হবে, সেগুলোর শিকড়ে পুঁতে দেওয়া হবে ভক্তদের হৃদয়ের এই টুকরো স্মৃতিগুলো। ১৫ আগস্ট

ক্যালিফোর্নিয়ার হোন্ডা সেন্টারে ১২ হাজার ডিজনিপ্রেমীর উন্মাদনার মাঝে ডিজনি তুলে ধরে তাদের পার্ক ও ক্রুজের ভবিষ্যৎ পরিকল্পনার ঝাঁপি। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর ভক্তরা যখন এই নতুন ঘোষণার মুখোমুখি হলেন, তখন শুধু নতুন কিছুর রোমাঞ্চই নয়; বরং আয়োজনজুড়েই জড়িয়ে ছিল স্মৃতিকাতরতার এক অনন্য স্পর্শ।
ডিজনির প্রথম পার্ক টুমরোল্যান্ড পেতে যাচ্ছে সম্পূর্ণ নতুন এক রূপান্তর। দীর্ঘদিন ধরে কিছুটা পুরোনো আমেজ ধরে রাখা এই এলাকাকে প্রযুক্তি ও বিজ্ঞানের নতুন সমন্বয়ে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্লোরিডার অ্যাপকটে মানুষের যোগাযোগের ইতিহাস নিয়ে তৈরি বহু পুরোনো স্পেস শিপ আর্থ রাইডটিকেও এবার সাজানো হচ্ছে ইন্টারনেট ও ডিজিটাল যুগের সংযোগের গল্প দিয়ে।

ডিজনি জানিয়েছে, তারা অ্যানিমেল কিংডমের মাউন্ট এভারেস্ট রাইডের দীর্ঘ দুই দশক ধরে নষ্ট হয়ে থাকা ইয়েতি চরিত্রটিকে অবশেষে মেরামতের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া ক্যারোজেল অব প্রোগ্রেসে যুক্ত হচ্ছেন বিখ্যাত তারকা ব্রায়ান ক্র্যানস্টন ও জেমি লি কার্টিসের কণ্ঠ।
ডিজনির নতুন চমকগুলোর তালিকাও কিন্তু বেশ দীর্ঘ। জানতে চান? জেনে নিন—
ভিলেন্স ল্যান্ড: শুধু হিরো নয়, ডিজনির ভিলেনরাও বেশ জনপ্রিয়। তাই ফ্লোরিডার ম্যাজিক কিংডমে ‘স্টার ওয়ার্স’-এর আদলে তৈরি হচ্ছে ভিলেনদের এক নতুন রাজ্য। ডাকিনী ও ভিলেনদের কাল্পনিক এই জগতে থাকবে ম্যালফিসেন্ট থিমযুক্ত রোলার কোস্টার।
পিস্টন পিক: ‘কার্স’ সিনেমার ওপর ভিত্তি করে পাহাড়, তুষার ও ঝরনার রোমাঞ্চ নিয়ে তৈরি হচ্ছে রেসিং রাইড।
মনস্ট্রোপলিস ও এনকান্টো: ‘মনস্টারস ইনক’ এবং কালচারাল আবেগে ভরপুর ‘এনকান্টো’ সিনেমার ওপর ভিত্তি করে বিশেষ অ্যাডভেঞ্চার রাইড ও থিয়েটার শো যুক্ত হতে যাচ্ছে।
অ্যাভেঞ্জার্স ক্যাম্পাস: ক্যালিফোর্নিয়ায় ২০২৮ সালের মধ্যে মার্ভেল সুপারহিরোদের নতুন রাইডে কণ্ঠ দেবেন রবার্ট ডাউনি জুনিয়র ও ক্রিস হেমসওয়ার্থের মতো জনপ্রিয় তারকারা।
ডিজনিল্যান্ড শুধু নতুনত্ব দিয়ে মানুষকে আকর্ষণ করে না, এটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে থাকা নস্টালজিয়াকে সম্মান জানাতে জানে। পুরোনো সেই জাদুকরি স্মৃতিগুলো বাঁচিয়ে রেখে নতুন সব চমক আনাই ডিজনির মূল চালিকাশক্তি। যাতে মানুষ বারবার ফিরে আসে তো বটেই, তাদের পরবর্তী প্রজন্মকেও রূপকথার এই দুনিয়ায় হাত ধরে নিয়ে আসতে পারে।
সূত্র: সিএনএন

অনেকের ধারণা, রাতে টানা ৭-৮ ঘণ্টা ঘুমাতে পারলেই স্বাস্থ্যের যত্ন শেষ। কিন্তু আধুনিক ঘুম গবেষণা বলছে ভিন্ন কথা। ঘুমের মোট সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আমরা ঠিক কোন ধরনের ঘুম পাচ্ছি। বিশেষ করে ঘুমের যে সময়ে আমরা উজ্জ্বল বা বিচিত্র সব স্বপ্ন দেখি, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যাপিড আই...
৩৪ মিনিট আগে
গোসল করতে পানিতে নামতে হয়, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু গোসল যদি হয় গাছপালা আর বন জঙ্গলের মাঝে, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর চারপাশে পাখির ডাক শুনতে শুনতে? জাপানে এমনই এক অভ্যাসের নাম শিনরিন-ইয়োকু বা ফরেস্ট বাথিং। এখানে পানি দিয়ে শরীর ধোয়ার কোনো বিষয় নেই; বরং বনের পরিবেশ, বাতাস, গন্ধ, শব্দ...
৪ ঘণ্টা আগে
ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে ঠিকই। কিন্তু সকালে রোদের তাপে অতিরিক্ত ঘাম তো হচ্ছেই। সঙ্গে পুড়ে তামাটে হয়ে যাচ্ছে ত্বক। ফলে অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি কম-বেশি এ ঋতুতেও হচ্ছে। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের...
৬ ঘণ্টা আগে
আমাদের আচরণ, জীবনযাত্রার পছন্দ কিংবা দৈনন্দিন অভ্যাস—এগুলো আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করে থাকি। কিন্তু সম্পূর্ণটাই কি আমরা নিয়ন্ত্রণ করি? এই বিষয়গুলো কিছুটা নিজেদের নিয়ন্ত্রণে আর কিছুটা লুকিয়ে আছে শরীরের ভেতরের জিনের অদৃশ্য সংকেতে। দীর্ঘকাল ধরে ধারণা করা হতো, আমাদের ব্যক্তিত্ব বা পছন্দ শুধু পরিবেশ...
৮ ঘণ্টা আগে