
ঋতু পরিবর্তনের এই সময়ে গ্লসি বা স্যাটিন ফিনিশ লিপস্টিকের বদলে ম্যাট লিপস্টিক বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ভ্যাপসা গরমের দিনগুলোয় পিচ, কোরাল বা ন্যুড পিংক শেডগুলো চেহারায় একধরনের স্নিগ্ধ আভা নিয়ে আসে। এ ছাড়া দিনের বেলায় হালকা টিন্টেড লিপবাম ব্যবহার করলে ঠোঁট ময়শ্চারাইজড থাকার পাশাপাশি প্রাকৃতিকভাবে সজীব ও আকর্ষণীয় দেখায়। এই গরমে বাইরে বের হওয়ার আগে ওয়াটারপ্রুফ বা লং-লাস্টিং ফর্মুলা বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ, যা দীর্ঘক্ষণ আপনার সাজ ঠিক রাখবে। সঠিক রঙের ছোঁয়ায় আপনার আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনি সাজেও আসবে পূর্ণতা।
লিপস্টিক নির্বাচনের ক্ষেত্রে শুধু রংই শেষ কথা নয়, বরং ঠোঁটের স্বস্তি ও টেকসই সাজের জন্য এর উপাদানের দিকেও নজর দিতে হবে। শোভন সাহা, কসমেটোলজিস্ট, স্বত্বাধিকারী শোভন মেকওভার
যেমন লিপস্টিক বেছে নেবেন
কোমল শেড
ন্যুড পিংক: প্রতিদিনের ব্যবহারের জন্য এটি চমৎকার শেড। অফিস বা ঘরোয়া আড্ডায় ঠোঁটে প্রাকৃতিক আভা ধরে রাখতে এটি অনবদ্য।
হালকা গোলাপি: যাঁরা খুব বেশি গাঢ় সাজ পছন্দ করেন না, তাঁদের জন্য এটি সেরা। এটি চেহারায় আভিজাত্য ও চঞ্চল ভাব ফুটিয়ে তোলে।
পিচ: উষ্ণ এই রং সব ধরনের ত্বকে মানানসই এবং একধরনের উজ্জ্বল আভা সৃষ্টি করে।
গরমে সাহসী লুক পেতে উজ্জ্বল রং
কোরাল: গ্রীষ্মের দুপুরের জন্য এটি মানানসই রং। অফিসে বা বন্ধুদের আড্ডায় যা আপনাকে সবার মাঝে আলাদা করে তুলবে।
ক্ল্যাসিক রেড: গরমের সন্ধ্যায় যেকোনো দাওয়াতে গ্ল্যামারাস লুক পেতে লাল লিপস্টিকের বিকল্প নেই। এটি আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে।
উজ্জ্বল গোলাপি ও কমলা-লাল: যাঁরা সাহসী সাজ পছন্দ করেন, তাঁরা পার্টি বা বিকেলের আড্ডার জন্য এই উজ্জ্বল শেডগুলো বেছে নিতে পারেন।
সঠিক ফর্মুলা ও যত্ন
কসমেটোলজিস্ট শোভন সাহা বলেন,‘আবহাওয়া ও পরিবেশভেদে লিপস্টিকের ফর্মুলায় ভিন্নতা আনা প্রয়োজন। যেমন এই আবহাওয়ায় ঠোঁট সজীব রাখতে হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত হাইড্রেটিং লিপ গ্লস বা স্যাটিন ফিনিশ লিপস্টিক বেছে নিন, যা ঠোঁটের আর্দ্রতা বজায় রেখে স্নিগ্ধ লুক দেয়। অন্যদিকে, গরমে ঘাম ও আর্দ্রতা সামলাতে ট্রান্সফার-রেজিস্ট্যান্ট এবং দীর্ঘস্থায়ী লিপস্টিক ব্যবহার করুন।
এ সময় ম্যাট লিপস্টিক বেশি কার্যকর। কারণ, এটি দীর্ঘক্ষণ ঠিক থাকে এবং ঠোঁট আঠালো হতে দেয় না। তবে ম্যাট ফর্মুলায় ঠোঁট যাতে শুকিয়ে না যায়, সে জন্য লিপস্টিক লাগানোর আগে সামান্য লিপবাম ব্যবহার করে নেবেন। এতে আপনার সাজ দীর্ঘস্থায়ী হবে এবং ঠোঁটও থাকবে সুরক্ষিত ও কোমল।

ভ্রমণ মানেই কি শুধু আইফেল টাওয়ার কিংবা স্ট্যাচু অব লিবার্টির কাছে যাওয়া? আধুনিক পর্যটকেরা এখন খুঁজছেন এমন সব জায়গা, যা সাশ্রয়ী অথচ অভিজ্ঞতায় অনন্য। জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর ভিড় এড়িয়ে যাঁরা একটু নিরিবিলি অথচ বৈচিত্র্যময় জায়গা খোঁজেন, তাঁদের জন্য সুখবর এনেছে ভ্রমণ ম্যাগাজিন ‘ট্রাভেল+লেজার’।
২৬ মিনিট আগে
ভ্রমণপিয়াসি পরিবারগুলোর জন্য বিমানবন্দর এখন আর শুধু ট্রানজিট পয়েন্ট নয়। এটি এখন বিনোদন গন্তব্যও বটে। স্কাইট্র্যাক্সের ২০২৬ সালের জরিপ অনুযায়ী, বিশ্বের ‘পরিবারবান্ধব বিমানবন্দর’ হিসেবে শীর্ষ স্থান দখল করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
১ ঘণ্টা আগে
স্বাধীনতার ২৫০ বছর পূর্তি, ফিফা বিশ্বকাপ ফুটবল এবং ঐতিহাসিক রুট ৬৬-এর শতবর্ষ উদ্যাপন—সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের পর্যটন খাতের জন্য ২০২৬ হতে পারত এক ঐতিহাসিক উৎসবের বছর। কিন্তু দীর্ঘায়িত সরকারি শাটডাউন, বিমানবন্দরে প্রায় চার ঘণ্টার দীর্ঘ সারি আর কঠোর অভিবাসন নীতির কারণে বিশ্ব পর্যটকদের কাছে...
২ ঘণ্টা আগে
ভ্রমণের আগে ব্যাগ গোছানোর সময় যে জরুরি অনুষঙ্গ আমরা খুঁজি, তা হলো এক জোড়া আরামদায়ক জুতা। এটি আরামদায়ক বা জুতসই না হলে পুরো ভ্রমণ মাটি হয়ে যেতে পারে। কোথায় ভ্রমণে যাচ্ছেন, কোন ঋতুতে ভ্রমণে যাচ্ছেন, তার ওপরও নির্ভর করে কেমন জুতা সঙ্গে নেবেন।
২ ঘণ্টা আগে