স্বাধীনতার ২৫০ বছর পূর্তি, ফিফা বিশ্বকাপ ফুটবল এবং ঐতিহাসিক রুট ৬৬-এর শতবর্ষ উদ্যাপন—সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের পর্যটন খাতের জন্য ২০২৬ হতে পারত এক ঐতিহাসিক উৎসবের বছর। কিন্তু দীর্ঘায়িত সরকারি শাটডাউন, বিমানবন্দরে প্রায় চার ঘণ্টার দীর্ঘ সারি আর কঠোর অভিবাসন নীতির কারণে বিশ্ব পর্যটকদের কাছে যুক্তরাষ্ট্রের চিরচেনা ‘ওয়েলকাম’ ইমেজ এখন ফিকে হতে শুরু করেছে। এককথায় বলতে গেলে, যুক্তরাষ্ট্রের পর্যটন খাত এখন এক অদ্ভুত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পর্যটকেরা এখন দ্বিধাবিভক্ত।
আতঙ্ক ও পর্যটকদের অস্বস্তি
বেতন না পেয়ে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির শত শত টিএসএ কর্মী কাজ ছেড়ে দিয়েছেন। এর কারণে বিমানবন্দরের সিকিউরিটি লাইনে পর্যটকদের অপেক্ষা করতে হচ্ছে চার ঘণ্টা পর্যন্ত। যদিও সম্প্রতি কর্মীদের বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েক মাসের বিশৃঙ্খলার ছবি এবং খবর বিশ্বজুড়ে পর্যটকদের মনে একধরনের ভীতি তৈরি করেছে। বিমানবন্দরে নিরাপত্তাকর্মীর ঘাটতি মেটাতে বর্তমানে মোতায়েন করা হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এজেন্টদের। বিমানে নিরাপত্তার কাজে এই এজেন্টদের অভিজ্ঞতা না থাকায় অনেক বিদেশি পর্যটক, এমনকি যুক্তরাষ্ট্রের নাগরিকেরাও অস্বস্তিতে ভুগছেন। পর্যটকেরা জানাচ্ছেন, আইস এজেন্টরা কখন কাকে আটকে দিচ্ছেন, তার কোনো ঠিক নেই। ভুলে আটক করার পর ক্ষমা চাওয়া হচ্ছে অনেকের কাছে। বিষয়টি পর্যটকদের মধ্যে আরও বেশি আতঙ্ক তৈরি করেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বকাপ ফুটবল কিংবা স্বাধীনতার ২৫০ বছর উদ্যাপন সফল হবে কি না, সেটি নির্ভর করছে ওয়াশিংটন কতটা দ্রুত পর্যটকদের হারানো আস্থা ফিরিয়ে আনতে পারে, তার ওপর। পর্যটকেরা দিন শেষে শুধু একটি সুন্দর গন্তব্য নয়, বরং সেখানে ভ্রমণ করার সময় একটু সম্মান আর স্বস্তিও আশা করেন।
পর্যটন সূচকে বড় পতন
ওয়ার্ল্ড ট্যুরিজম ব্যারোমিটারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যেখানে সারা বিশ্বে পর্যটক ৪ শতাংশ বেড়েছে, সেখানে যুক্তরাষ্ট্রে কমেছে ৫ দশমিক ৪ শতাংশ। তবে বড় ধাক্কা এসেছে দেশটির প্রতিবেশী দেশ কানাডা থেকে। সেখান থেকে পর্যটক আসা কমে গেছে প্রায় ২২ শতাংশ। এর পেছনে বড় কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতিগুলোকে; বিশেষ করে ৪২টি দেশের ভিসামুক্ত পর্যটকদের কাছ থেকে বিগত ৫ বছরের সোশ্যাল মিডিয়া হিস্ট্রি চাওয়ার প্রস্তাব মনে করিয়ে দিচ্ছে, যুক্তরাষ্ট্র এখন আর আগের মতো বন্ধুসুলভ দেশ নয়। এ ছাড়া ইউরোপীয় পর্যটকদের মধ্যে ক্ষোভের মাত্রা একটু বেশি। এমনকি জার্মানির অনেক পর্যটক বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থানের প্রতিবাদে তাদের পরিকল্পিত সব ধরনের সফর বাতিল করছেন।
এত নেতিবাচক খবরের মাঝেও আশার কথা বলছে স্থানীয় ট্যুর অপারেটররা। তারা বলছে, বিমানবন্দরে কিছু কিছু সমস্যা থাকলেও যুক্তরাষ্ট্রের ভেতরে পরিস্থিতি মোটেও অতটা জটিল নয়। ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনও পর্যটকদের ভয় দূর করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত করার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
সূত্র: বিবিসি

ভ্রমণ মানেই কি শুধু আইফেল টাওয়ার কিংবা স্ট্যাচু অব লিবার্টির কাছে যাওয়া? আধুনিক পর্যটকেরা এখন খুঁজছেন এমন সব জায়গা, যা সাশ্রয়ী অথচ অভিজ্ঞতায় অনন্য। জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর ভিড় এড়িয়ে যাঁরা একটু নিরিবিলি অথচ বৈচিত্র্যময় জায়গা খোঁজেন, তাঁদের জন্য সুখবর এনেছে ভ্রমণ ম্যাগাজিন ‘ট্রাভেল+লেজার’।
২৫ মিনিট আগে
ভ্রমণপিয়াসি পরিবারগুলোর জন্য বিমানবন্দর এখন আর শুধু ট্রানজিট পয়েন্ট নয়। এটি এখন বিনোদন গন্তব্যও বটে। স্কাইট্র্যাক্সের ২০২৬ সালের জরিপ অনুযায়ী, বিশ্বের ‘পরিবারবান্ধব বিমানবন্দর’ হিসেবে শীর্ষ স্থান দখল করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
১ ঘণ্টা আগে
ভ্রমণের আগে ব্যাগ গোছানোর সময় যে জরুরি অনুষঙ্গ আমরা খুঁজি, তা হলো এক জোড়া আরামদায়ক জুতা। এটি আরামদায়ক বা জুতসই না হলে পুরো ভ্রমণ মাটি হয়ে যেতে পারে। কোথায় ভ্রমণে যাচ্ছেন, কোন ঋতুতে ভ্রমণে যাচ্ছেন, তার ওপরও নির্ভর করে কেমন জুতা সঙ্গে নেবেন।
২ ঘণ্টা আগে
ঋতু পরিবর্তনের এই সময়ে গ্লসি বা স্যাটিন ফিনিশ লিপস্টিকের বদলে ম্যাট লিপস্টিক বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ভ্যাপসা গরমের দিনগুলোয় পিচ, কোরাল বা ন্যুড পিংক শেডগুলো চেহারায় একধরনের স্নিগ্ধ আভা নিয়ে আসে। এ ছাড়া দিনের বেলায় হালকা টিন্টেড লিপবাম ব্যবহার করলে ঠোঁট ময়শ্চারাইজড থাকার পাশাপাশি প্রাকৃতিকভাবে সজীব...
২ ঘণ্টা আগে