বিশেষজ্ঞরা বলে থাকেন, উপকরণের দুষ্প্রাপ্যতা আর প্রক্রিয়াজাতকরণ বা প্রস্তুতপ্রণালির বিশেষত্বের কারণে বিভিন্ন খাবার দামি হয়ে থাকে। এই সেরা ৫ খাবার সাম্প্রতিকতম বাজারদরের নিরিখে তালিকার শীর্ষে আছে। বিবিসি, উইকিপিডিয়া এবং আরও কিছু সূত্র ঘেঁটে জানাচ্ছেন তানিয়া ফেরদৌস।
আলমাস ক্যাভিয়ার
দামি খাবারের তালিকায় শীর্ষস্থানটি এখন আলমাস ক্যাভিয়ারের। ইরানের কাছে কাসপিয়ান সাগরে পাওয়া ৬০-১০০ বছর বয়সী আলবিনো স্টারজেন মাছের ডিম বিশেষভাবে প্রক্রিয়াজাত করে আলমাস ক্যাভিয়ার তৈরি হয়। কথিত আছে, শতবছরে নাকি এরা একবারই ডিম দেয়। এই তুমুল দুষ্প্রাপ্যতাই এর আকাশচুম্বী দামের কারণ। কেজি প্রতি ৩৪
হাজার ৫০০ ডলার দামে বিক্রি হয় আলমাস ক্যাভিয়ার। এটিই এখন বিশ্বের এক নম্বর দামি খাবার।
ইউবারি কিং মেলন
অত্যন্ত সুমিষ্ট এই বাঙ্গিজাতীয় মেলনের ক্রেজ আছে সারা বিশ্বে। এমনিতেই জাপানিরা অদ্ভুত সব উপায়ে সযত্ন লালনপালনে বেশ কিছু দামি ফল উৎপাদন করে থাকে।
তবে ইউবারি কিং মেলন অতীতের সব রেকর্ড ভেঙে নিলামে বিক্রি হয়েছে ২৭ হাজার ডলার জোড়া দরে।
ব্লু ফিন টুনা
জাপানি ব্লু ফিন টুনা পৃথিবীর দামি সি ফুড হিসেবে সমাদৃত। সুশি, সাশিমিতে হোক আর গ্রিল করেই হোক, ব্লু ফিন টুনার স্বাদ যেন একেবারেই অনন্য। চর্বির একাধিক মিহি স্তর বা মার্বলিং থাকায় এর স্বাদ ও ফ্লেভার পৃথিবীর যেকোনো টুনার চেয়ে উৎকৃষ্ট। সীমিত উৎসের কারণে এর দাম অত্যন্ত বেশি। এক পাউন্ড খাঁটি ব্লু ফিন টুনা কিনতে গেলে দাম পড়বে প্রায় ৩ হাজার ৬০০ ডলার।
আয়াম সেমানি মোরগ
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় এই আয়াম সেমানি মোরগ পাওয়া যায়। এদের শরীর, হাড়-মাংস ও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সবই কুচকুচে কালো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রোগ সারাতে, আয়ু বাড়াতে এবং ধনসম্পদ ও সৌভাগ্য আনতে পারার এক জাদুকরি ক্ষমতা আছে এ মোরগের। আয়াম সেমানি মোরগের পুষ্টিগুণ সাধারণ মোরগের তুলনায় অনেক বেশি। এসব মিলিয়ে আয়াম সেমানি চিকেন প্রতিটির দাম প্রায় ২ হাজার ৫০০ ডলার প্রায়।
জাফরান
‘লোহিত স্বর্ণ’ বলে পরিচিত এই দামি মসলাটি সারা বিশ্বে খুবই জনপ্রিয়। মূলত ক্রোকাস ফুলের কেশর শুকিয়ে তৈরি জাফরান সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত শ্রমঘন ও সময়সাধ্য। তার মধ্যে এ ফুল বছরে দুই মাস ফোটে পৃথিবীর নির্দিষ্ট কিছু জায়গায়। তাই এক পাউন্ড ওজনের ভালো মানের জাফরান কিনতে গেলে গুনতে হবে ৫০০ থেকে ২০০০ ডলার। অর্থাৎ ওজনের হিসাবে জাফরান সোনার চেয়েও দামি।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া বা স্মৃতিভ্রংশ রোধ করার কোনো জাদুকরি ওষুধ না থাকলেও সঠিক খাদ্যাভ্যাস আপনার মস্তিষ্ককে দীর্ঘ সময় সচল ও তীক্ষ্ণ রাখতে পারে। বিশেষ করে রমজান মাসে দীর্ঘ সময় সিয়াম সাধনার পর ইফতার ও সেহরিতে এমন কিছু খাবার নির্বাচন করা জরুরি, যা মস্তিষ্কের...
২২ মিনিট আগে
‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৫ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
৫ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
৬ ঘণ্টা আগে