একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৫তম আসরে রচিত হয়ে গেছে অনেক অনেক ইতিহাস। এবারের অস্কার আসরকে হয়তো মনে রাখা হবে অনেক কারণে। তবে সেসবের মধ্যে এবারকার অতিথিদের স্টাইল আর ফ্যাশনও অন্যতম হয়ে থেকে যাবে।
প্রতিবারই অস্কারের শ্যাম্পেন কার্পেটে হেঁটে আসা অতিথিরা একে অন্যকে নিজেদের গ্ল্যামার দিয়ে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় থাকেন। এবারও ব্যতিক্রম হয়নি।
ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা তারকারা আভা ছড়িয়েছেন সমানভাবে। প্রমাণ করেছেন ফ্যাশনের থেকে বড় কোনো সামষ্টিক ভাষা হয়তো নেই।
এবারকার অস্কারের সেরা পোশাকগুলোতে চোখ বোলানো যাক:
দীপিকা পাড়ুকোন
ভারতের জনপ্রিয় তারকাদের একজন দীপিকা পাড়ুকোন ছিলেন এবারের অস্কার শ্যাম্পেন কার্পেটের অন্যতম আকর্ষণ। তিনি এবারের আসরে নজর কেড়েছেন কালো অফ শোল্ডার লুই ভিতোঁ গাউন দিয়ে। সেই সঙ্গে তাঁর মাঝে সিঁথি করা চুলের খোঁপা এবং হালকা ধাঁচের মেকআপ হলিউডের পুরোনো দিনের গ্ল্যামারকে ফিরিয়ে এনেছিল শ্যাম্পেন কার্পেটে।
রিহানা
বিখ্যাত হলিউড তারকা রিহানা সম্প্রতি নিজের গর্ভাবস্থার কথা ঘোষণা করেছেন। এবারের অস্কার শ্যাম্পেন কার্পেটে তিনি তাঁর বেবি বাম্প ফ্লান্ট করেছেন বেশ শৈল্পিকভাবে। বডি ফিটিং লম্বা হাতার পোশাকে রিহানাকে একাধারে দীপ্তিময় এবং আত্মবিশ্বাসী মনে হয়েছিল। মাতৃত্বের আভায় যেন সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল এই সুন্দরীর।
ফান বিংবিং
চীনা অভিনেত্রী ফান বিংবিং অস্কার সন্ধ্যার সেরা পোশাক পরিহিতদের কাতারে ছিলেন। টনি ওয়ার্ড কটিউর গাউনে তাঁকে মনোমুগ্ধকর দেখাচ্ছিল। তাঁর রুপালি ঝলমলে গাউনটি অস্কার অনুষ্ঠানের জন্য নিখুঁত ছিল বলেই মনে করছেন ফ্যাশনবেত্তারা।
কারা ডেলিভিং
কারা ডেলিভিং ২০১২ সালের অ্যাঞ্জেলিনা জোলির অস্কার লুকের কথা মনে করিয়ে দিয়েছেন তাঁর এলিয়ে সাবের লাল ওয়ান শোল্ডারড গাউনে। একেবারে বডি ফিটিং গাউনটিতে তাঁকে দেখিয়েছে দুর্দান্ত। সেই সঙ্গে তাঁর মেকআপ এবং চুল ছিল সহজ কিন্তু মার্জিত, যা তাঁকে ভিড়ের মাঝে আলাদা করে তুলেছে।
রামচরণ
দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ কুর্তা পরে হেঁটেছেন অস্কারের শ্যাম্পেন কার্পেটে। তিনি প্রমাণ করেছেন, ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকও যেকোনো পশ্চিমা পোশাকের মতোই বিশ্বব্যাপী স্টাইলিশ এবং ফ্যাশনেবল হতে পারে।
অ্যাঞ্জেলা বাসেট
মারমেইড হেমলাইন দেওয়া স্বপ্নময় মোশিনো গাউনে ড্রপ-ডেড গর্জিয়াস লুকে হাজির ছিলেন অ্যাঞ্জেলা বাসেট। ল্যাভেন্ডার রঙের এই গাউনে তাঁকে মনে হচ্ছিল স্বপ্নজগতের বাসিন্দা। তাঁর এলোমেলো ধাঁচের হেয়ারস্টাইল আর হালকা মেকআপ পোশাকের সঙ্গে মানিয়ে গিয়েছিল চমৎকারভাবে।
এন টি রামা রাও জুনিয়র
ভারতীয় ঐতিহ্যের পরিচায়ক ছিল এন টি রামা রাও জুনিয়রের পোশাক। তিনি সিংহের মোটিফযুক্ত একটি কালো গলাবন্ধ পরে হেঁটেছেন শ্যাম্পেন কার্পেটে।
জেসিকা চ্যাস্টেইন
জেসিকা চ্যাস্টেইন অস্কারের শ্যাম্পেন কার্পেটে হাঁটার জন্য বেছে নিয়েছিলেন ডিপ নেকলাইনের একটি সিকুইনড গুচি গাউন। গ্লিটজ ও গ্ল্যামারের নিখুঁত মিশ্রণের এ পোশাক জেসিকাকে আকর্ষণীয় আর মোহনীয় করে তুলেছিল।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
৬ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১০ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১০ ঘণ্টা আগে