Ajker Patrika

ট্রেনের কামরায় রাতযাপন

ফিচার ডেস্ক
ট্রেনের কামরায় রাতযাপন
ক্রুগার শালাটি

ট্রেনের জানালা দিয়ে দিগন্তজোড়া প্রান্তর দেখার যে আনন্দ, তা অন্য কোনো কিছুর সঙ্গে মেলে না। তবে আপনি ট্রেনে চড়া ছাড়াই সেই অনুভূতি পেতে পারেন। বিশ্বে এমন কিছু হোটেল রয়েছে, যেখানে ট্রেনের কামরাতেই অতিথিদের রাত্রিযাপন করানো হয়। কখনো স্টেশনের পাশে, কখনো জঙ্গলের ভেতরে, কখনো সাগরের ধারে দাঁড়িয়ে থাকা এই ট্রেন হোটেলগুলো প্রতিটিই আলাদাভাবে ভ্রমণ গন্তব্য হতে পারে।

ক্রুগার শালাটি, দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রুগার ন্যাশনাল পার্কের ভেতরে সেতুর ওপর স্থায়ীভাবে দাঁড়িয়ে আছে একটি ট্রেন, যেটি এখন বিলাসবহুল হোটেল ক্রুগার শালাটি। ২০২০ সালে চালু হওয়া এই হোটেলের প্রতিটি কামরা সাজানো হয়েছে পাঁচ তারকা মানের স্যুট হিসেবে। এখানে কাচঘেরা জানালায় দেখা যায় নিচের নদী আর পাশের ঝোপে ঘুরে বেড়ানো হাতি, সিংহ কিংবা হরিণ। গ্লাস ওয়ালের ডাইনিং স্পেসে বসে রাতের খাবার খাওয়ার সময় দূর থেকে মাঝে মাঝে শোনা যায় জঙ্গলের কোনো হিংস্র পশুর গর্জন। এখানে রাত কাটাতে চাইলে খরচ পড়বে ৫০০ থেকে ৮০০ ডলার।

রেড কাবুস মোটেল
রেড কাবুস মোটেল

রেড কাবুস মোটেল, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র

পেনসিলভানিয়ার এক ছোট শহরে অবস্থিত রেড কাবুস মোটেল দেখলে মনে হয় যেন শতাধিক মালবাহী ট্রেন থেমে আছে। কিন্তু আসলে এগুলোর প্রতিটি বগিই একেকটি হোটেল রুম। ১৯৭০ সালে এক ট্রেনপ্রেমীর উদ্যোগে গড়ে ওঠে এই মোটেল। এখানে পুরোনো মালগাড়ির বগিগুলোকে রঙিন করে সাজিয়ে কেবিনে রূপান্তর করা হয়েছে। এগুলোতে রয়েছে কাঠের তৈরি পুরোনো দিনের রুমে থাকার ব্যবস্থা। খরচ প্রতি রাতের জন্য ১২০ থেকে ২০০ ডলার। ছোটদের জন্য এখানে রয়েছে রেল থিম খেলার মাঠ আর বড়দের জন্য আছে পাশেই অ্যামিসপল্লির ঘোড়ার গাড়িতে করে ঘোরার ব্যবস্থা।

ট্রেন হোস্টেল হোকুটোসেই, জাপান
ট্রেন হোস্টেল হোকুটোসেই, জাপান

ট্রেন হোস্টেল হোকুটোসেই, জাপান

টোকিও শহরে ২০১৬ সালে চালু হয় ট্রেন থিমে হোস্টেল হোকুটোসেই। এটি তৈরি হয়েছে আসল একটি স্লিপিং ট্রেনের পুরোনো বগি দিয়ে। এই হোস্টেলে ঢুকলে মনে হবে, আপনি আশি কিংবা নব্বইয়ের দশকের কোনো ট্রেনযাত্রায় এসেছেন। কামরাগুলোর আসন, স্লিপিং বার্থ, জানালা—সবই রাখা হয়েছে আসল ট্রেনের মতো করে। অতিথিরা শেয়ার রুমে থাকতে পারেন মাত্র ৩০ থেকে ৬০ ডলারে। আর ব্যক্তিগত রুমের জন্য লাগবে প্রায় ১০০ ডলার। এর সুবিধার মধ্যে রয়েছে সাধারণ কিচেন, পড়ার ঘর, লকার আর আশপাশে রেল মিউজিয়াম দেখার সুযোগ। হোকুটোসেই মূলত সেই বিখ্যাত নাইট ট্রেনের নাম, যা একসময় টোকিও থেকে হোক্কাইডো পর্যন্ত চলাচল করত। এখন সেই স্মৃতি বাঁচিয়ে রেখেছে এই হোস্টেল।

কন্ট্রোভার্সি ট্রাম ইন
কন্ট্রোভার্সি ট্রাম ইন

কন্ট্রোভার্সি ট্রাম ইন, নেদারল্যান্ডস

নেদারল্যান্ডসের গ্রামীণ এলাকায় এক অদ্ভুত হোটেলের নাম কন্ট্রোভার্সি ট্রাম ইন। এখানে ট্রেন তো আছেই, সঙ্গে রয়েছে ট্রাম, বাস, এমনকি হেলিকপ্টারও। সেগুলোকে রুম হিসেবে ব্যবহার করা হয়। এখানে প্রতিটি রুমের আলাদা থিম রয়েছে। কোথাও পুরোনো আমলের ইউরোপীয় ট্রাম, আবার কোথাও স্কুলবাসের আদলে ডিজাইন। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে মজার অভিজ্ঞতা নিতে চাইলে এই হোটেল হতে পারে দারুণ এক গন্তব্য। প্রতি রাতের ভাড়া ৮০ থেকে ১৫০ ইউরো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত