Ajker Patrika

ভ্রমণকালে কেমন জুতা বেছে নেবেন

ফিচার ডেস্ক
ভ্রমণকালে কেমন জুতা বেছে নেবেন

ভ্রমণের আগে ব্যাগ গোছানোর সময় যে জরুরি অনুষঙ্গ আমরা খুঁজি, তা হলো এক জোড়া আরামদায়ক জুতা। এটি আরামদায়ক বা জুতসই না হলে পুরো ভ্রমণ মাটি হয়ে যেতে পারে। কোথায় ভ্রমণে যাচ্ছেন, কোন ঋতুতে ভ্রমণে যাচ্ছেন, তার ওপরও নির্ভর করে কেমন জুতা সঙ্গে নেবেন।

পাহাড়ে ভ্রমণ হলে এক রকম জুতা, আবার সাগরপাড়ে আরেক রকম জুতার দরকার হয়। হাইকিং, ট্রেইল হলে আবার ভাবতে হয় অন্যভাবে। ভ্রমণ করার জন্য জুতা কেনার আগে বিশেষ বিবেচনায় রাখতে হবে আরাম, স্থায়িত্ব এবং আবহাওয়ার কথা।

সমুদ্রের পাড়ে বেড়াতে গেলে ফ্ল্যাট জুতা বেছে নিন। এগুলো ওজনে হালকা ও আরামদায়ক। দুই বেল্টের স্পঞ্জ কিংবা সিলিকনের ফ্ল্যাট স্যান্ডেল অথবা ফ্ল্যাট জুতাকে সঙ্গী রাখতে পারেন সাগরপাড়ে ভ্রমণে।

সারা দিন একনাগাড়ে

ঘুরে ঘুরে শহর, নদীর পাড়, সমতল জায়গা, জাদুঘর কিংবা দর্শনীয় স্থান দেখার জন্য পরুন কনভার্স জুতা।

দীর্ঘপথ হাঁটা এবং হাইকিং করার জন্য স্নিকার্স বেছে নিতে পারেন।

প্লেনে চড়ে দূরদেশে পাড়ি দিতে পা গলিয়ে দিন স্নিকার্স জুতায়।

শীতপ্রধান কোনো দেশে কিংবা বরফ এলাকায় বেড়াতে গেলে থাই-হাই বা হাঁটু পর্যন্ত তোলা চামড়ার বুট পরতে পারেন।

ভ্রমণে যে ধরনের জুতাই সঙ্গে নিন না কেন, ব্যাগে এক জোড়া স্লিপার রাখতে ভুলবেন না যেন। কারণ, এটি যেকোনো মুহূর্তে কাজে লাগতে পারে।

সূত্র: প্যাক হ্যাকার ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশি শিক্ষার্থীর ছদ্মবেশে যুক্তরাজ্যে মিথ্যা আশ্রয় প্রার্থনার বাজার উন্মোচন বিবিসির

মিরপুরের ১০ নারীকে যাত্রাবাড়ী এনে ধর্ষণ-ব্ল্যাকমেল করেন রাব্বি, বিয়েও করেন একই কায়দায়

চীনা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান

আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার

নতুন শর্তে এবার লোহিতসাগর বন্ধ করার হুমকি ইরানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত