
আসছে নতুন বছর। শিশুরা নতুন ক্লাসে উঠবে। আবার অনেকে স্কুলে ভর্তি হবে। এসব কারণে কিনতে হবে স্কুলব্যাগ। শিশুর জন্য স্কুলব্যাগ কেনার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে।
শিশুর প্রয়োজন বুঝুন
স্কুলব্যাগ নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই বুঝতে হবে আপনার শিশু স্কুলে কী নিয়ে যাবে। বইখাতা, স্টেশনারি, টিফিনবক্স, পানির বোতল, অতিরিক্ত পোশাক ইত্যাদি রাখার জন্য যে আকারের ব্যাগ দরকার, সেটাই কিনুন। অহেতুক বড় আকারের ব্যাগ না কেনাই ভালো। শিশুর পক্ষে তা বহন করা কঠিন হয়। চেষ্টা করুন ওজনে হালকা ও সহজে পরিষ্কার করা যায় এমন ব্যাগ কিনতে।
আকার ও ওজন
আপনার সন্তানের বয়স ও শারীরিক গঠন অনুযায়ী ব্যাগ নির্বাচন করুন। বেশি বড় আকারের ব্যাগ বহন করার ক্ষেত্রে শিশুর কষ্ট হতে পারে। আবার ব্যাগের আকার বেশি ছোট হলে সব প্রয়োজনীয় জিনিস সেখানে না-ও ধরতে পারে। স্কুলব্যাগ পিঠে নেওয়ার পর তা যেন সন্তানের কোমর পর্যন্ত নামে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিশ্চিত করুন ব্যাগের ওজন শিশুর শরীরের ওজনের ১০ শতাংশের বেশি যেন না হয়। প্যাডেড স্ট্র্যাপ এবং ব্যাক প্যানেলসহ হালকা ওজনের ব্যাগ নির্বাচন করুন।
শিশুর শরীরের ওজনের ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ভারী ব্যাগ নেওয়া যাবে। ব্যাগের ওজন এর বেশি হলে স্বাস্থ্যঝুঁকি বাড়বে। সাধারণত প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ কেজি, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২ কেজি, পঞ্চম ও সপ্তম শ্রেণির জন্য ৪ কেজি, অষ্টম শ্রেণির জন্য ৫ কেজি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ব্যাগের ওজন ৬ কেজি পর্যন্ত নিরাপদ ধরা হয়। ফলে হালকা ব্যাগ কিনতে হবে, যাতে বইখাতা নেওয়ার পর ওজনটা ঠিক থাকে।
নূরজাহান বেগম, স্পেশালিস্ট, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা
টেকসই হওয়া চাই
শিশুর স্কুলব্যাগটি টেকসই কি না, সেদিকে খেয়াল রাখুন। পানি প্রতিরোধী উপাদান, যেমন পলিয়েস্টার, নাইলন বা ক্যানভাস দিয়ে তৈরি ব্যাগ বেছে নেওয়ার চেষ্টা করুন। এ ধরনের ব্যাগ দীর্ঘদিন ব্যবহার করা যায়। ব্যাগ কেনার সময় সেলাই ও জিপার টেকসই কি না, তা দেখে কিনতে হবে।
শিশুর পছন্দকে প্রাধান্য দিন
এমন স্কুলব্যাগ নির্বাচন করুন, যা শিশুর প্রিয় রং, থিম বা চরিত্রগুলোর সঙ্গে মিলে যায়। এটি তাদের স্কুলে যাওয়ার প্রতি উৎসাহ বাড়াবে।
রক্ষণাবেক্ষণ
শিশুদের ব্যাগ নোংরা হওয়াটাই স্বাভাবিক। এমন ব্যাগ নির্বাচন করুন, যা পরিষ্কার করা সহজ। শিশুদেরও শেখাতে হবে কীভাবে ব্যাগ পরিষ্কার রাখতে হয়।

চলতি সময়ে এসে বিউটি পারলার বা স্যালনে নারী কিংবা পুরুষ কে না যায়? ঘরোয়া রূপচর্চায়ও আজকাল পুরুষের না নেই। যাঁরা আজও পুরুষের রূপচর্চা নিয়ে মুখ টিপে হাসেন, তাঁরা জেনে রাখুন; স্বয়ং রবীন্দ্রনাথও রূপচর্চা করতেন! শুধু কি তাই? ঠাকুরবাড়িতে ঘটা করে রূপচর্চা করতেন বাড়ির প্রত্যেক সদস্য।
৮ ঘণ্টা আগে
গ্রীষ্মের সকাল তখন পুরোপুরি তীব্র হয়ে ওঠেনি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহলে দিনের শুরুটা হতো সংযত ছন্দময়। এই সময়ের জলখাবার কখনোই ভারী নয়; বরং এমনভাবে সাজানো, যাতে শরীর ধীরে ধীরে দিনের গরমের সঙ্গে মানিয়ে নিতে পারে।
৯ ঘণ্টা আগে
সকাল সকাল প্রেমের সম্পর্কের আকাশে রোমান্সের রংধনু দেখা দিতে পারে, তবে বেশি ডানা মেলবেন না। বিকেলের দিকে গিন্নি বা গার্লফ্রেন্ড যখন হঠাৎ শপিং মলে যাওয়ার ‘মাইল্ড অ্যাটাক’ আবদার ধরবে, তখন আপনার পকেট এবং মন—দুই-ই একযোগে ‘ডিসকানেক্টেড’ হয়ে যেতে পারে।
৯ ঘণ্টা আগে
এই টানা বৃষ্টি পড়ে তো এই ভ্যাপসা গরম; এভাবেই চলছে। এমন আবহাওয়ার প্রভাব পড়ছে প্রায় সবার চুলে। তবে মাথার ত্বক স্যাঁতসেঁতে থাকলে চুল হারায় স্বাভাবিক উজ্জ্বলতা ও কোমলতা। দেখা দেয় চুল ঝরে যাওয়া এবং খুশকির মতো নানান সমস্যাও।
৯ ঘণ্টা আগে