
হেঁশেলে রান্নার ঘ্রাণ বলে দেয়, দরজায় কড়া নাড়ছে শীত। বাজারে জলপাই উঠেছে; ডালে ও তরকারিতে যোগ হয়েছে নতুন স্বাদ। কয়েক পদের তরকারি রান্নার ঝামেলা এড়াতে ব্যস্ত দিনে জলপাই ও মুলা দিয়ে রান্না করুন মসুর ডাল। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
মুলা ৫০০ গ্রাম, আস্ত জলপাই ২টি, মসুর ডাল ২০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচের ফালি ৫ থেকে ৬টি, সরিষার তেল ৪ টেবিল চামচ, ধনেপাতাকুচি আধা কাপ।
প্রণালি
মুলার খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিন। এবার মসুর ডাল ধুয়ে যে হাঁড়িতে রান্না করবেন, সেখানে নিয়ে নিন। তারপর আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণমতো পানি দিন। মসুর ডাল সেদ্ধ হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নিন। এবার কেটে রাখা মুলা দিন। মুলা সেদ্ধ হয়ে এলে জলপাই ও কাঁচা মরিচের ফালি দিয়ে অনবরত নেড়ে নিন। এতে কাঁচা মরিচের রং খুব সুন্দর থাকে। শেষে লবণ দেখে ধনেপাতাকুচি ছড়িয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল জলপাই ও মুলা দিয়ে মসুর ডাল। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

হেঁটে বিশ্বভ্রমণ করছেন বাংলাদেশের সাইফুল ইসলাম শান্ত। ২০২৪ সালের ২২ মার্চ ঢাকা থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন। গত ২২ মার্চ তাঁর হেঁটে বিশ্বভ্রমণের দুই বছর পূর্ণ হলো। বিভিন্ন দেশ ঘুরে তিনি এখন নেপালে।
১৯ ঘণ্টা আগে
ভ্রমণের আনন্দ শুধু দর্শনীয় জায়গা দেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না; স্থানীয় মানুষের আচার, ব্যবহার ও আতিথেয়তা আপনার ভ্রমণ অভিজ্ঞতা আমূল বদলে দিতে পারে। সম্প্রতি ‘রেমিটলি’ বিশ্বের ‘ভদ্র’ বা মার্জিত দেশের একটি তালিকা প্রকাশ করেছে।
১৯ ঘণ্টা আগে
ঢাকা থেকে বেশি দূরে নয় সন্তোষপুর। হাজার হাজার রাবারগাছ আছে এখানে। সেই বনে আছে বন্য বানরের লুকোচুরি। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নওগাঁও ইউনিয়ন সন্তোষপুরে এই রাবার বন। এক সাংবাদিক বন্ধুর পাঠানো ছবি দেখে উৎসাহী হয়ে উঠি যাওয়ার জন্য।
২০ ঘণ্টা আগে
ভ্রমণ গন্তব্যের স্থানীয় সংস্কৃতি, খাবারদাবার, আবহাওয়া এবং দর্শনীয় স্থানগুলো সম্পর্কে আগে থেকে জেনে রাখলে ঘুরতে গিয়ে আপনি সময় পাবেন বেশি। সেই সঙ্গে করতে পারবেন নতুন নতুন পরিকল্পনা।
২০ ঘণ্টা আগে