ভাদ্রের এই গরমে মাঝেমধ্যে আইসক্রিম খেতে মন চাইতেই পারে। তালের রস বাড়িতে থাকলে তা দিয়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন। আপনাদের জন্য তালের আইসক্রিমের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খান মুক্তা।
পাকা তালের ঘন রস ১ কাপ, ফ্রেশ ক্রিম ১ কাপ, ঘন দুধ বা কনডেন্সড মিল্ক আধা কাপ, গুঁড়া দুধ ৩ থেকে ৪ টেবিল চামচ, চিনি স্বাদমতো।
প্রথমে একটি সসপ্যানে তালের রস মাঝারি আঁচে ১০ থেকে ১৫ মিনিট ভালো করে জ্বাল দিয়ে ঘন করে নিন। জ্বাল দেওয়ার ফলে তালের কাঁচা গন্ধ ও তেতো ভাব চলে যাবে। পরে পাতলা কাপড়ে বেঁধে ৭ থেকে ৮ ঘণ্টা রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিন। একটি বড় পাত্রে ঠান্ডা হুইপিং ক্রিম নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে মাঝারি স্পিডে ২ থেকে ৩ মিনিট বিট করে ফ্লাফি করে নিন। এবার বিট করা ক্রিমের মধ্যে ঠান্ডা করে রাখা তালের রস, কনডেন্সড মিল্ক এবং গুঁড়া দুধ যোগ করুন। সব উপকরণ স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিন যাতে ক্রিমের ভাব নষ্ট না হয়। মিশ্রণটি মসৃণ হয়ে গেলে ছোট মাটির হাঁড়িতে ঢেলে নিন। আইসক্রিমের ওপর যাতে বরফ না জমে, সে জন্য ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটি ভালো করে আটকে দিন। তারপর ডিপ ফ্রিজে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা বা সারা রাত রেখে দিলে তৈরি হয়ে যাবে আইসক্রিম।

প্রতিবছর বিশ্বে লাখ লাখ মানুষ একটি অচেনা কিন্তু মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে প্রাণ হারান। তার নাম সেপসিস। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও এটি এখনো বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এটি শুধু শারীরিক জটিলতা নয়, বরং এটি জীবাণু এবং মানবদেহের প্রতিরক্ষাব্যবস্থার এক চরম সংঘাতের ফল।
২ ঘণ্টা আগে
ফুল, প্রজাপতি, মৌমাছি কিংবা সবুজ পাতার সৌন্দর্য—প্রকৃতির এই ছোট ছোট উপাদান এবার জায়গা করে নিচ্ছে নখের সাজে। নেইল আর্টের জগতে এখন আলোচনায় গার্ডেন-ইন্সপায়ারড ম্যানিকিউর। শুধু একটি ফুল এঁকে নখ সাজানো নয়, বরং পুরো বাগানের আবহ তুলে আনার চেষ্টা দেখা যাচ্ছে এই ধারায়।
১৫ ঘণ্টা আগে
প্যারিসের আইফেল টাওয়ার, রোমের কোলোসিয়াম কিংবা চোখধাঁধানো কোনো ক্যাফে। ভ্রমণ মানে ‘ছবির মতো সুন্দর’ এসব জায়গায় ঘুরে বেড়ানো। সেখানে থাকবে হাজারো পর্যটকের ভিড়। কিন্তু কোলাহলময় শহরের ঠিক পেছনেই যদি লুকিয়ে থাকে শত শত বছরের নীরব গল্প, ইতিহাস ও শিল্প?
১৭ ঘণ্টা আগে
গরমের দিনে স্বস্তি দিতে এয়ার কন্ডিশনের জুড়ি নেই। বাইরে যখন তীব্র গরম, তখন ঠান্ডা ঘরে বসে থাকা যেন প্রশান্তির অনুভূতি দেয়। কিন্তু সারাক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকার আরামই হতে পারে ত্বকের জন্য কিছুটা অস্বস্তির কারণ। কারণ এসি ঘরের বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয়। আর বাতাসে আর্দ্রতা কমে গেলে...
১৯ ঘণ্টা আগে