রূপের সায়র সাঁতরে বেড়ায়
পানকৌড়ি পাখি
ওই কাজল-কালো আঁখি। [...]
-কাজী নজরুল ইসলাম
কাজল কালো চোখে মায়াবী কাজলরেখা এক অমোঘ আকর্ষণ। কখনো তা বেহাগ, কখনো ভৈরবী সুর, কখনো নজরুলে, কখনো চৌরাশিয়ার বাঁশিতে! এমন যে কাজল, তার টান কি নারীরা ফেরাতে পেরেছেন?
সাজগোজে একেবারেই মন না-থাকা নারীর সাজবাক্সেও যত্নে রাখা থাকে কাজল ও আইলাইনার। বিভিন্ন দেশের নামীদামি ব্র্যান্ডের নানা ধরনের কাজল ও আইলাইনার বাজারে পাওয়া যায়। যুগের সঙ্গে এতে কালোর পাশাপাশি যোগ হয়েছে নীল, বেগুনি, সবুজসহ বিভিন্ন রং। রংবাহারের চেয়েও বৈচিত্র্যময় হলো, কাজলের রেখা। কাজল টানার ক্ষেত্রে একেক দেশে রয়েছে একেক রেখা। আবার একেক শতাব্দীতে আসে একেক ঘরানার রেখার সাজ।
বিশ শতকের শুরুর দিকের কথাই যদি বলি, তখন ভারী চোখের সাজ সমাদর পেয়েছিল। অভিজাত নারীরা সুরমা আইলাইনার হিসেবে ব্যবহার করতেন। এ সময় থেকেই শুরু হয় কাপড়ের সঙ্গে মিলিয়ে চোখের পাতায় আইশ্যাডো লাগিয়ে তারপর কাজল পরার ট্রেন্ড।
ত্রিশের দশকে রূপসচেতন নারীরা ভ্রুর দিকে নজর দিতে শুরু করেন। তখন ভ্রু ধনুর মতো বাঁকিয়ে ছেঁটে আইব্রো পেনসিল দিয়ে গাঢ় ভ্রুর রেখা আঁকার রেওয়াজ ছিল। এ সময় থেকে নারীরা চোখের সাজে মাসকারা ব্যবহার করতে শুরু করেন। এ দিকে আবার চল্লিশের দশকে একটু মোটা ধাঁচে ভ্রু রাখতে শুরু করেন নারীরা। এ সময় আইলাইনার ছোঁয়ানো হতো চোখের পাতার পাপড়ি ঘেঁষে, একেবারেই চিকন করে। পাপড়িগুলোকে বড় দেখানোর জন্য বুলিয়ে দেওয়া হতো মাসকারার প্রলেপ।
পঞ্চাশের দশকে আন্তর্জাতিক সেলিব্রেটিদের চোখের সাজে আসে স্মোকি আইশ্যাডো ও ছাইরঙা লেন্স। তখন আইলাইনার চোখের রেখার অনেকখানি বাইরে অবধি টেনে নেওয়া হতো। সে সময় কৃত্রিম আইল্যাশের ব্যবহার শুরু হতে থাকে। এরপর গত শতকের নব্বইয়ের দশকে চোখের ওপর মোটা করে আইলাইনার বা কাজলের রেখা টানা শুরু হয়। তবে সে রেখা চোখের বাইরে টানা হতো না।
এখন নারীরা চোখের সাজের বেলায় নির্দিষ্ট কোনো ট্রেন্ড অনুসরণ করেন না। নিজের পছন্দ ও ব্যক্তিগত স্টাইলের সঙ্গে মিলিয়ে চোখে কাজল টেনে নেন। তবে এ সময় চোখে স্মোকি সাজ সাদরে গ্রহণ করছেন তরুণীরা। অনেকের চোখেই শোভা পাচ্ছে সত্তরের দশকের মতো পুরু টানা কাজল। মেরিলিন মনরোর মতো আইল্যাশ আর কন্টাক্ট লেন্সের ব্যবহারও এখন দেখা যায়। আবার পেনসিল আইব্রো দিয়ে ত্রিশের দশকের মতো ভ্রু আঁকার চলও শুরু হয়েছে নতুনভাবে।
এখন চোখের সাজ ফুটিয়ে তোলার অন্যতম উপকরণ আইব্রো। ভ্রু কালো ও দীর্ঘ করতে চোখের শেষ রেখা অবধি আইব্রো পেনসিল দিয়ে টেনে দেওয়া হয় ভ্রু। অনেকেই চোখের শুরুর কোনা থেকে একটু চোখা করে রেখা বাড়িয়ে চোখের শেষে লম্বা করে টেনে নেন আইলাইনার। চোখ বড় ও মায়াবী দেখাতে চোখের নিচে এঁকে দেওয়া হয় সাদা, সোনালি ও হালকা বাদামি আই পেনসিলের রেখা।
চোখের কাজলরেখা যেভাবেই টানা হোক না কেন, কাজলমাখা এক জোড়া চোখ যেন আজীবনই প্রেম ও কাব্যের আশ্রয়।
আরও কিছু টুকিটাকি

গরুর মাংসের কোয়াব হলো চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। এই ঈদে আপনি নিজেই রান্না করে নিতে পারেন চট্টগ্রামের জনপ্রিয় ও মজাদার এই পদ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী ঝুমু হক...
২ ঘণ্টা আগে
ঈদের সময় ঘরে ঘরে মাংসের নানা আয়োজন হয়ে থাকে। আর শিশুরাও গরু বা খাসির মাংস খেতে পছন্দ করে। তবে গরমের এই সময়ে বেশি মাংস খাওয়া শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এ বিষয়ে পরিবারের সদস্যদের সচেতন থাকতে হবে। কেননা, পরিমাণমতো না খেলে শিশুদের হজমের সমস্যা, পেটব্যথা, ডায়রিয়াসহ নানা ধরনের রোগে হতে...
৩ ঘণ্টা আগে
ঈদের পোশাক মানুষের কাছে ঈদের আনন্দ উপভোগ করার অন্যতম মাধ্যম। ঈদে নতুন হোক আর পুরোনো, পছন্দের পোশাক পরা হয়। কোনো কারণে এ পোশাকে দাগ লেগে গেলে মন খারাপ হবেই। আর এই ঈদে পোলাও, রেজালা কিংবা কাবাব খাওয়ার সময় অসাবধানতাবশত কাপড়ে তেল-ঝোল লেগে যাওয়া খুব স্বাভাবিক বিষয়। ভয় পাওয়ার কিছু নেই। ঘরোয়া কিছু...
১০ ঘণ্টা আগে
কোরবানির ঈদ মানেই ঘরে ঘরে গরু বা খাসির মাংসের নানা রকম খাবারের আয়োজন। ঈদের দিন থেকে শুরু করে পরপর কয়েক দিন প্রয়োজনের তুলনায় অনেক বেশি মাংস খাওয়া হয়ে যায়। সারা দিনে খাওয়ার রুটিনও হয়ে যায় এলোমেলো। আত্মীয়স্বজন থেকে শুরু করে বন্ধুদের আড্ডা—সবখানেই চলতে থাকে তেল, চর্বি ও মসলাযুক্ত ভারী খাওয়া। কিন্তু...
১২ ঘণ্টা আগে