বৌদ্ধভিক্ষুরা শত শত বছর ধরে মস্তিষ্কের ওপর মেডিটেশনের প্রভাব বিশ্বাস করে আসছেন। তবে সম্প্রতি পশ্চিমা বিশ্ব মেডিটেশনের উপকারিতা মানতে শুরু করেছে। এরই মধ্যে নিউইয়র্কের বিংহামটন ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায়, মেডিটেশন মস্তিষ্ককে দ্রুত কর্মক্ষম ও মনোযোগী করতে সহায়তা করে।
পজিটিভ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন অন্তত ১০ মিনিট মেডিটেশন করেন এমন ১০ জন শিক্ষার্থীর ওপর এ গবেষণা চালানো হয়েছে। মেডিটেশন শুরুর আগে এবং আট সপ্তাহ মেডিটেশন করার পরে মস্তিষ্ক স্ক্যান করে শিক্ষার্থীদের মস্তিষ্কের আচরণের পরিবর্তন বিশ্লেষণ করে গবেষকেরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
আট সপ্তাহের ট্রায়ালের আগে ও পরে স্ক্যানের ফলাফল তুলনা করে দেখা যায়, মেডিটেশন মস্তিষ্কের চেতনার দুটি সাধারণ অবস্থার মধ্যে দ্রুত পরিবর্তন ঘটায়। এর মধ্যে মস্তিষ্ক জেগে থাকলেও মনোযোগ না থাকা 'ডিফল্ট মোড নেটওয়ার্ক' ও মনোযোগ থাকা 'ডোরসাল অ্যাটেনশন নেটওয়ার্ক'-এর পার্থক্যে ইতিবাচক ফল পাওয়া গেছে। এ দুই নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করেছে মেডিটেশন। অনুসন্ধানী মনের বিচরণ কেন্দ্রীভূত হওয়ার মধ্যমে এই মনোযোগ রক্ষা ও মস্তিষ্কের সক্ষমতা বেড়েছে বলে গবেষণার উপসংহারে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষাবিদের মধ্যে কথোপকথনের পরে এই গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে। এঁরা হলেন মেডিটেশনের প্রবক্তা লেকচারার জর্জ ওয়েইনশেংক এবং এর উপকারিতা সম্পর্কে সন্দিহান সহকারী অধ্যাপক ওয়েইং দাই। দুজনই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক।
এ প্রসঙ্গে গবেষক ওয়েইনশেংক বলেন, 'আমি ওয়েইংকে বলেছিলাম, ''মেডিটেশন সত্যিই মস্তিষ্কে একটি রূপান্তরমূলক প্রভাব ফেলতে পারে। যদিও এত কম সময়ের মেডিটেশন আদৌ মস্তিষ্কে কোনো প্রভাব ফেলে কি না, তা নিয়ে তার সন্দেহ ছিল। তাঁর ভাবনা ছিল আধুনিক প্রযুক্তির সাহায্যে বিষয়টি পরীক্ষা করার। "'
এর পরেই ১০ শিক্ষার্থীকে নিয়োগ দিয়ে মেডিটেশন কীভাবে করতে হয় তা শিখিয়ে সপ্তাহে পাঁচবার প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট অনুশীলন করতে বলা হয়। তাঁদের মস্তিষ্ক স্ক্যান করে পাওয়া ফলে ওয়েইংয়ের সন্দেহ কেটে যায়; মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি আরও শক্ত হয়েছে বলেও উল্লেখ করেন ওয়েইনশেংক। ভুলে যাওয়া রোগ আলঝেইমার এবং অটিজমে আক্রান্তদের ক্ষেত্রেও মেডিটেশন কাজ করার সম্ভাবনা দেখছেন এই গবেষক।

আকাশে ধবধবে সাদা মেঘের ভেলা, পাহাড়জুড়ে সবুজের উদ্দাম প্রচ্ছদ। তবে বর্ষার অকৃপণ বর্ষণে রাঙামাটির প্রকৃতি এখন নবযৌবনে দীপ্ত। এদিকে আসছে শরৎ। বহুদূর বিস্তৃত কাপ্তাই হ্রদ পূর্ণ হয়ে উঠেছে টইটম্বুর স্ফটিক স্বচ্ছ পানিতে। তার ওপর পড়েছে মেঘের ছায়া। জুমের টাটকা সবজি আর বাঁশকোঁড়লের সুবাসে ম-ম করছে...
৪ ঘণ্টা আগে
ভ্রমণপিয়াসি এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত মানুষের কাছে সেরা আতিথেয়তার মানদণ্ড অন্য রকম। মূলত তাঁদের জন্যই ভ্রমণভিত্তিক শীর্ষস্থানীয় ম্যাগাজিন ‘কনডে নাস্ট ট্রাভেলার’ প্রতিবছর বিশ্বের সেরা হোটেল ও রিসোর্টগুলোর তালিকা প্রকাশ করে। সম্প্রতি ম্যাগাজিনটি প্রকাশ করেছে তাদের এ বছরের ‘হটেস্ট নিউ হোটেলস...
৫ ঘণ্টা আগে
আকাশে সাদা মেঘের ভেলা, মাঠের ধারে কাশফুল আর নদীতে স্বচ্ছ পানি—সব মিলিয়ে এই ঋতু যেন বাংলাদেশের প্রকৃতির নিজস্ব উৎসব। শরৎকালে নদীগুলোও ফিরে পায় তার স্বাভাবিক ছন্দ। বর্ষার উচ্ছ্বাস কিছুটা কমে নদীর পানি নেমে আসে, স্রোত থাকে শান্ত আর স্বাভাবিক। এমন সময়ে নদীভ্রমণের আনন্দ হয়ে ওঠে একেবারে অন্য রকম।
৬ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বান্দরবানের দুর্গম অঞ্চল। নাফাখুম, রিঝুক ঝরনা এবং তমাতুঙ্গী থেকে টিওবি ও কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৬ ঘণ্টা আগে