বিমানে যাতায়াত এখন শুধু বিলাসিতা নয়, বরং প্রয়োজন। এই প্রয়োজন মেটাতে একটু কৌশল খাটালে আপনার টিকিটের খরচ অনেকটা কমিয়ে আনতে পারবেন।
সঠিক দিনে উড়াল দিন
সপ্তাহের শুক্রবার বিমানে ওড়ার জন্য সবচেয়ে সাশ্রয়ী দিন। শনিবারের তুলনায় শুক্রবার টিকিট কেটে নিলে আপনি প্রায় ১৮ শতাংশ পর্যন্ত সাশ্রয় করতে পারেন। তবে মনে রাখবেন, শুক্রবার ভিড় একটু বেশি থাকে। আপনি যদি শান্তিতে ভ্রমণ করতে চান, তাহলে মঙ্গলবারকে বেছে নিতে পারেন। কারণ, এদিনটিতে ভিড় সবচেয়ে কম থাকে।
বুকিং করার মোক্ষম সময়
অনেকে ভাবেন, অনেক আগে টিকিট কাটলে সস্তা পাওয়া যায়। কিন্তু ভ্রমণের ১৫ থেকে ৩০ দিন আগে টিকিট বুক করলে গড়ে তা সাশ্রয় হতে পারে। ৬ মাস আগে বুক করার চেয়ে এটি বেশি লাভজনক। দেশের ভেতরে ভ্রমণের জন্য জানুয়ারি মাস বুকিংয়ের জন্য সবচেয়ে সস্তা। কোন বিমানবন্দর থেকে শুরু হচ্ছে আপনার যাত্রা, তার ওপরও খরচ নির্ভর করে।
মাসের হিসেবে সাশ্রয়
ভ্রমণের জন্য জুন মাস সস্তা। তা ডিসেম্বর মাসের তুলনায় প্রায় ৬৮ শতাংশ সাশ্রয়ী। তবে আগস্ট মাসে টিকিটের দাম তুলনামূলকভাবে বেশি থাকে।
ভিড় এড়াতে চাইলে
ভ্রমণ করার জন্য সবচেয়ে শান্ত দিনগুলো হলো ৪, ৫ ও ৯ মার্চ এবং ৩১ ডিসেম্বর। অন্যদিকে মে ও অক্টোবর মাসে স্কুল ছুটির সময়গুলোতে ভিড় বেশি থাকে।
সূত্র: দ্য ডেইলি সান

ফাল্গুনের শুষ্ক ও গরম আবহাওয়ায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকায় শরীর দ্রুত পানিশূন্য বা ডিহাইড্রেটেড হয়ে পড়ার ঝুঁকি থাকবে এবার। শরীরে পানির অভাব মানে অবসাদ, মাথাব্যথা ও ঝিমুনি ভাব। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত এমন খাদ্যাভ্যাস ও কৌশল মেনে চলা জরুরি, যা আপনাকে সারা দিন...
১ ঘণ্টা আগে
শুরু হয়েছে পবিত্র রমজান মাস। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের মুসলমানরা এ সময় রোজা রাখেন। এই মাসে জীবনযাপনের নির্দিষ্ট কিছু রীতিনীতি রয়েছে। এ সময় একটি মুসলিম দেশ ভ্রমণ নতুন অভিজ্ঞতা দিতে পারে। তবে ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হয়।
১ ঘণ্টা আগে
সাধারণত বিমানবন্দর মানেই চেকইন, সিকিউরিটি লাইনের তাড়া আর বোর্ডিংয়ের ব্যস্ততা। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের অন্যতম ব্যস্ত ট্রানজিট হাব সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এখন আপনার ‘লাভ কানেকশন’ কিংবা জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আদর্শ জায়গা হয়ে উঠেছে? অ্যাভিয়েশন লিগ্যাল-টেক ফার্ম এয়ার অ্যাডভাইজারের...
২ ঘণ্টা আগে
অ্যাপল বা ভার্জিন গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানের সিইওদের ভোরে ওঠার গল্প শুনে অনেকে অনুপ্রাণিত হয়ে ভোর ৫টায় ওঠার চ্যালেঞ্জ নিচ্ছেন। বলা হচ্ছে, ৩০ দিন এটি করতে পারলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনে আমূল পরিবর্তন আসবে। ফলে অনেকে ভোরে ওঠাকেই এখন সফলতার সূত্র মানছে। কিন্তু গবেষক ও ঘুম বিশেষজ্ঞরা কী...
৩ ঘণ্টা আগে