এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ইএমআই সেলস রিপ্রেজেন্টেটিভ’ পদে ৭টি জেলায় কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ইএমআই সেলস রিপ্রেজেন্টেটিভ।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস।
অভিজ্ঞতা: ফ্রেশারদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে প্রাসঙ্গিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল ও কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৫ নভেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম।











