জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৯ অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ-সিনিয়র এক্সিকিউটিভ, (ইন্টারনাল অডিট)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ এবং স্নাতকে ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে। ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: পূর্ণকালীন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: ঢাকা।
কর্মক্ষেত্র: অফিসে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।

নন-ক্যাডার পদে সরাসরি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তৃতীয় থেকে ষষ্ঠ গ্রেডে মোট ৪৪টি পদে নিয়োগ দেওয়া হবে। গত ২৬ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১২ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
১৪ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর। প্রতিষ্ঠানটির ৭ ক্যাটাগরির শূন্য পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৫ মার্চ থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
১৪ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসোসিয়েট-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১৯ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী শিল্পপ্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০ ঘণ্টা আগে