শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তর বিভিন্ন পদে জনবল নিয়োগের কার্যক্রম চলছে। অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৭ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
পদগুলো হলো সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ল্যাবরেটরি টেকনিশিয়ান, লাইব্রেরি সহকারী, পরিবারকল্যাণ পরিদর্শিকা, অডিওভিজ্যুয়াল অপারেটর, ফার্মাসিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, নার্স, ডিসপেনসারি অ্যাটেনডেন্ট, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া (মহিলা)।
পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। কিছু পদের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা অভিজ্ঞতা থাকতে হবে।
১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ১ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ১৬ মার্চ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গতকাল ২৮ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১২তম থেকে ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরির সর্বমোট ৫৭টি শূন্য পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
১ ঘণ্টা আগে
শুধু চাহিদাসম্পন্ন পণ্য বা সেবা সরবরাহ করলেই কোনো প্রতিষ্ঠান সফল হয় না। সত্যিকারের সাফল্য আসে প্রতিষ্ঠানের ভালো কর্মপরিবেশ বা সংস্কৃতি থেকে। এটি কর্মীদের উদ্ভাবনী শক্তি, নিষ্ঠা এবং উৎসাহ-উদ্দীপনা জাগিয়ে তোলে।
২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘হেড অব ট্রেজারি (ভিপি-ইভিপি)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৪ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২০ ঘণ্টা আগে