Ajker Patrika

হৃদ্‌রোগ ইনস্টিটিউটের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৪৯ প্রার্থী

চাকরি ডেস্ক 
হৃদ্‌রোগ ইনস্টিটিউটের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৪৯ প্রার্থী
প্রতীকী ছবি

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) ১৩-১৬ গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৩৪৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক মুনীর আহমদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো: কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডেটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার, লিনেনকিপার, রিসিপশনিস্ট, টেলিফোন অপারেটর, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং ও গাড়িচালক।

এর আগে, ৫ ডিসেম্বর এসব পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এগুলোর মধ্যে প্রযোজ্য ক্ষেত্রে বিভিন্ন পদে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। এসব প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ওয়েবসাইটে প্রকাশ ও টেলিটকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগে দেবে ইরান

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত