Ajker Patrika

ডেসকোর তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৭

চাকরি ডেস্ক 
ডেসকোর তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৭

ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) তিনটি পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৮৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ও সহকারী প্রকৌশলী (সিভিল)। এসব পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৭ নভেম্বর থেকে শুরু হবে। চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাজধানীর খিলক্ষেতে অবস্থিত ডেসকোর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৭ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। এসব প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপিসহ নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি এবং প্রার্থীদের অনলাইন আবেদনে পূরণ করা তথ্যাদির সমর্থনে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র মৌখিক পরীক্ষার দিন নিয়ে আসতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র

ইরানের স্বল্পস্থায়ী যুদ্ধের দুর্বলতা ও দীর্ঘমেয়াদি যুদ্ধের শক্তিমত্তা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত