Ajker Patrika

বিজেএসসির স্টেনোটাইপিস্ট পদের লিখিত পরীক্ষা ১৩ ডিসেম্বর

চাকরি ডেস্ক 
বিজেএসসির স্টেনোটাইপিস্ট পদের লিখিত পরীক্ষা ১৩ ডিসেম্বর
প্রতীকী ছবি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) স্টেনোটাইপিস্ট বা সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজেএসসির সচিব ও অধস্তন আদালতগুলোর শূন্য পদে সরাসরি নিয়োগ-সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি এ জি এম আল মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্ধারিত ফরমে (অনলাইন ছাড়া) আবেদনকারী প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের উল্লিখিত পদে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে আবেদনকারী প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে ৭ ডিসেম্বর থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া বিস্তারিত যেকোনো তথ্য প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের উল্লেখ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগে দেবে ইরান

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত