রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১২৭ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সূচি অনুযায়ী, প্রার্থীরা ৩ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আরিফ আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩০ জুন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা অনিবার্য কারণে বাড়ানো হয়েছে। ৩ আগস্ট পর্যন্ত আবেদনের সময় বৃদ্ধি করা হলো। তবে নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
দেশের অন্যতম এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে ১২৭ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের জন্য গত ৩০ জুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল। ওই দিনই শুরু হয় আবেদন। আবেদনের শেষ দিন ২৭ জুলাই বিকেল ৫টা ছিল। এখন সময় বাড়ানোর কারণে আগ্রহীরা আরও ৭ দিন সময় পেলেন আবেদনের জন্য।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৩ হাজার ৮৫২ জন প্রার্থী অংশ নেবেন। প্রতিষ্ঠানটির উপপরিচালক...
১ দিন আগে
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদে মোট ৩০০ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি পিএসসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১ দিন আগে