মাহাবুব খান এলিন

চাকরির বাজারে প্রবেশের সময় নতুনদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায় ‘অভিজ্ঞতা’। বেশির ভাগ নিয়োগদাতা একাডেমিক ফলের পাশাপাশি প্রার্থীর অভিজ্ঞতা, দক্ষতা ও কাজের প্রস্তুতিকে গুরুত্ব দেন। অথচ সদ্য স্নাতকদের পক্ষে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা অর্জন করা বেশ কঠিন। তবে অসম্ভব নয়। বিশ্ববিদ্যালয় জীবনের সুযোগগুলো কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নিজেদের চাকরির বাজারের জন্য প্রস্তুত করতে পারেন।
নিয়োগদাতারা প্রার্থীর যেসব গুণাবলি খোঁজেন
নিয়োগকর্তা একজন প্রার্থীকে যেসব মানদণ্ডে বিচার করেন তা হলো প্রার্থীর কাজের চাপ সামলানোর মানসিক প্রস্তুতি; দলগতভাবে কাজ করার সক্ষমতা; যোগাযোগ দক্ষতা; প্রযুক্তি ও সফটওয়্যার ব্যবহারের জ্ঞান; সমস্যা সমাধানের দক্ষতা; দায়িত্ব নেওয়ার মানসিকতা ইত্যাদি। এসব গুণাবলি অভিজ্ঞতার সঙ্গেই সম্পর্কিত। তাই শিক্ষাজীবনকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ‘অভিজ্ঞতার ঘাটতি’ বড় বাধা হয়ে দাঁড়ায় না।
নিজেকে প্রস্তুত করার উপায়
ইন্টার্নশিপ ও পার্টটাইম কাজ: ইন্টার্নশিপ সব সময় বেতনভিত্তিক নাও হতে পারে, তবে এটি অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ করে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিস থেকে ইন্টার্নশিপ খুঁজে নেওয়া যেতে পারে। পাশাপাশি টিউশনি, কনটেন্ট রাইটিং বা ইভেন্ট ম্যানেজমেন্টেও পার্টটাইম কাজ করা যায়।
প্রস্তুতির রোডম্যাপ
প্রথম বর্ষ: নেটওয়ার্ক গড়ে তোলা, শিক্ষক ও বড়দের সঙ্গে সম্পর্ক গড়া
দ্বিতীয় বর্ষ: অনলাইন কোর্স ও নতুন দক্ষতা অর্জন
তৃতীয় বর্ষ: ইন্টার্নশিপ, স্বেচ্ছাসেবী কাজ ও ক্লাবে সক্রিয় অংশগ্রহণ
চতুর্থ বর্ষ: পেশাগত প্রস্তুতি—সিভি তৈরি, মক ইন্টারভিউ দেওয়া ও লিংকডইন প্রোফাইল আপডেট
চাকরির বাজারে ফ্রেশার মানেই ‘অভিজ্ঞতাহীন’ নয়। যাঁরা সচেতনভাবে বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি ধাপ কাজে লাগান, তারাই পরে যোগ্য ও দক্ষ হয়ে ওঠেন। তাই দক্ষতা ও অভিজ্ঞতা গড়তে দেরি না করে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারলেই প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ফ্রেশাররাও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রমাণ করতে পারবেন।
সূত্র: ইনডিড ও লিংকডইন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে রিটেইল ইউনিট, এফভিপি-ভিপি বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৩ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘সহকারী পরিচালক’ (টেলিভিশন অনুষ্ঠান প্রশিক্ষণ) ও ‘সহকারী পরিচালক’ (টেলিভিশন প্রকৌশল প্রশিক্ষণ), বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ‘চলচ্চিত্র পরিদর্শক’ এবং বাংলাদেশ টেলিভিশনের ‘উপসহকারী প্রকৌশলী’ পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অফিস সহায়ক পদের প্রাক্-যাচাই (এমসিকিউ) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৭ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগে
কর্মক্ষেত্র মানেই সহযোগিতা, দায়িত্ব ভাগাভাগি ও লক্ষ্য অর্জনের যৌথ প্রয়াস। তবে একই সঙ্গে সেখানে মতভেদ ও দ্বন্দ্বের আশঙ্কাও অনিবার্য। কখনো সহকর্মীর সঙ্গে ভুল-বোঝাবুঝি, কখনো ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা; এ ধরনের পরিস্থিতি মনোবল নষ্ট করতে পারে, কাজের গতি কমিয়ে দিতে পারে, এমনকি চাকরি...
৫ ঘণ্টা আগে