ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনী পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩ ফেব্রুয়ারি বিএসসিএসের পরিচালক মিজানুর রহমান আকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুটি পদ হলো অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার (৯ম গ্রেড) ও সিনিয়র অফিসার (ইঞ্জি. সিভিল) আ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, ৯ম গ্রেড)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
পরীক্ষার তারিখ, সময় এবং পরীক্ষা কেন্দ্র-সংক্রান্ত তথ্যাদি পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। প্রতিটি পরীক্ষার জন্য পৃথকভাবে ইস্যু করা প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নির্ধারিত তারিখের পর কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ থাকবে না।
এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের [email protected] ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে (এমজিআই)। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
৩০ মিনিট আগে
ক্যাটা: , চাকরির খবর, বেসরকারি চাকরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে রিস্ক ম্যানেজমেন্ট অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে