সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ৭ ক্যাটাগরির ১০২ পদে বেসামরিক কর্মচারী নিয়োগ দেবে। অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে। সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। আগ্রহী প্রার্থীরা অংশগ্রহণ করতে পারেন।
পদের নাম ও সংখ্যা: হাইলি স্কিল্ড মিস্ত্রি, ১৭টি
ট্রেডের নাম (ট্রেডভিত্তিক সংখ্যাসহ): ডিজেল ফিটার-১, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার-৭, পাম্প ফিটার-১, মেশিনিস্ট-৩, ইলেকট্রিশিয়ান-৩ এবং ইলেকট্রনিকস-২
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ১০,২০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: হাইলি স্কিল্ড (গ্রেড-১), ১২টি
ট্রেডের নাম (ট্রেডভিত্তিক সংখ্যাসহ): গ্যাস কাটার-২, মেকানিক্যাল ফিটার-৫, কার্পেন্টার-৩ এবং ইলেকট্রিশিয়ান-২।
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৯৭০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: হাইলি স্কিল্ড (গ্রেড-২), ১৪টি
ট্রেডের নাম (ট্রেডভিত্তিক সংখ্যাসহ): ওয়েল্ডার-৩, প্লেটার-২, পাম্প ফিটার-৩ এবং ইলেকট্রনিকস-৬
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। অথবা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৯৩০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: স্কিল্ড গ্রেড, ২৩টি
ট্রেডের নাম (ট্রেডভিত্তিক সংখ্যাসহ): প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার-৬, পাম্প ফিটার-১, মেরিন ফিটার-১, কার্পেন্টার-৩, এসি মেকানিক-১, মেশিনিস্ট-৩, অটো মোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি-২, অটোমেকানিক-২ এবং ইলেকট্রনিকস-৪
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স উত্তীর্ণ। অথবা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৯০০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: সেমি স্কিল্ড (গ্রেড-১), ১৮টি
ট্রেডের নাম (ট্রেডভিত্তিক সংখ্যাসহ): মেশিনিস্ট-৪, কার্পেন্টার-১, ইলেকট্রিশিয়ান-৭ এবং ইলেকট্রনিকস-৬
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স উত্তীর্ণ।
অথবা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৮৮০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: সেমি স্কিল্ড (গ্রেড-২), ১২টি
ট্রেডের নাম (ট্রেডভিত্তিক সংখ্যাসহ): প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার-৫, মেকানিক্যাল ফিটার-২, ইলেকট্রিশিয়ান-৩ এবং ইলেকট্রনিকস-২
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ।
অথবা, সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮৫০০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অদক্ষ শ্রমিক, ৬টি
যোগ্যতা: ৮ম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ (যেকোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীরা অগ্রাধিকার প্রাপ্য)।
বেতন: ৮২৫০ টাকা।
চাকরির ধরন: অস্থায়ী (বেতন বৃদ্ধি ও পেনশনযোগ্য নয়। চাকরি নবায়নের সুযোগ আছে)।
বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের তাঁদের প্রার্থিত পদের জন্য এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড বরাবরে লিখিত আবেদনপত্র এবং সব সনদের মূলকপিসহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আবেদন ফি: ১ থেকে ৬ নং পদের আবেদন ফি ১০০ টাকা; ৭ নং পদের আবেদন ফি ৫০ টাকা। চট্টগ্রামের ট্রাস্ট ব্যাংক পিএলসি, নেভাল বেইস শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে।
পরীক্ষার স্থান: নেভি হাসপাতাল গেট (বানৌজা ঈসা খান), নিউমুরিং, চট্টগ্রাম।
নির্বাচনী পরীক্ষার তারিখ: ৭ মার্চ ২০২৬, সকাল ৯টা।
সূত্র: বিজ্ঞপ্তি।

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেড মার্কেটিং সুপারভাইজার (টিএমএস)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১০ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির ‘ইউনিট হেড অব জেনারেল লেজার (এজি) কন্ট্রোল অ্যান্ড মনিটরিং’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৭ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং অফিসারের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ‘জুনিয়র টেকনিশিয়ান’ (উৎপাদন) মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে মোট ৬৮ জন প্রার্থী অংশ নেবেন।
৭ ঘণ্টা আগে