জনবল নিয়োগের জন্য সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ। সংস্থাটি কক্সবাজারে রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে ই-মেইলে আবেদন পাঠাতে পারবেন।
পদের নাম: প্রকিউরমেন্ট স্পেশালিস্ট।
পদের সংখ্যা: ১ টি।
আবেদনের যোগ্যতা: সাপ্লাই চেইন বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে প্রার্থীকে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। জাতীয়/আন্তর্জাতিক সংস্থায় প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইনে অন্তত ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারে রোহিঙ্গা ইমারজেন্সি প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কম্পিউটার সফটওয়্যার সম্পর্কে জানাশোনা থাকতে হবে। বাংলা ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা ভাষা/চট্টগ্রামের ভাষা জানলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়স: প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৬০ বছর।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ৫৯,৫৪১ টাকা। বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, জীবন ও স্বাস্থ্য বিমা, ওপিডি ভাতা, মোবাইল ফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের শেষ সময়: ২৬ মার্চ ২০২৩।
সূত্র: বিডিজবস

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৬ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৩ হাজার ৮৫২ জন প্রার্থী অংশ নেবেন। প্রতিষ্ঠানটির উপপরিচালক...
২১ ঘণ্টা আগে
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদে মোট ৩০০ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি পিএসসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২১ ঘণ্টা আগে